বিমানের নতুন এমডি-ডিএমডি নিয়োগ

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হলেন কাইজার সোহেল আহমেদ। আর দীর্ঘদিন ধরে শূন্য থাকা ডিএমডি হলেন সৈয়দ মইন উদ্দিন। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুজনকেই অন্য যে কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পদটি ফাঁকা ছিল। তিনি ২০০৭ সালে বিমানের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) হিসেবে স্বেচ্ছা অবসর গ্রহণ করে দীর্ঘদিন লন্ডনে ছিলেন।

বিমানের নতুন এমডি-ডিএমডি নিয়োগ

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হলেন কাইজার সোহেল আহমেদ। আর দীর্ঘদিন ধরে শূন্য থাকা ডিএমডি হলেন সৈয়দ মইন উদ্দিন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুজনকেই অন্য যে কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পদটি ফাঁকা ছিল। তিনি ২০০৭ সালে বিমানের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) হিসেবে স্বেচ্ছা অবসর গ্রহণ করে দীর্ঘদিন লন্ডনে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow