অবৈধভাবে জ্বালানি মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে মামুন নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০২ এপ্রিল) রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধ মজুত করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় মামুন দাবি করেন, তার ট্রাক্টরের জন্য তিনি বৈধভাবে তেঁতুলিয়া ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেছি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হলে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুতের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, অব
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে মামুন নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০২ এপ্রিল) রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধ মজুত করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় মামুন দাবি করেন, তার ট্রাক্টরের জন্য তিনি বৈধভাবে তেঁতুলিয়া ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেছি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হলে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুতের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে মামুনকে দিনের ১০ বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩২০ লিটার ডিজেল থানা হেফাজতে জমা দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার এসআই উপপরিদর্শক মনি সংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।