বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সাক্ষাৎ করেন নিকোলাস উইকস। এসময় সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য-রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে জানান সুইডিশ রাষ্ট্রদূত। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত বিভিন্ন অর্ডিন্যান্সের সম্ভাব্য পরিণতি, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার এবং রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান নিয়েও মতবিনিময় হয়। এছাড়া বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সাক্ষাৎ করেন নিকোলাস উইকস।

এসময় সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য-রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন উপস্থিত ছিলেন।

এতে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে জানান সুইডিশ রাষ্ট্রদূত। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত বিভিন্ন অর্ডিন্যান্সের সম্ভাব্য পরিণতি, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার এবং রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান নিয়েও মতবিনিময় হয়। এছাড়া বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।

বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন এসময়।

আরএএস/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow