বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে রওজাতুন জান্নাত সানিফা (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে এ দুর্ঘটনা ঘটে। মৃত সানিফা খেরুয়া আলমপুর গ্রামের বাসিন্দা মো. রজ্জব আলীর মেয়ে। সে পীরগঞ্জ আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের ও বাড়ির কয়েকজন সদস্যের সঙ্গে ধারাকোল বিলে গোসল করতে যায় সানিফা। গোসলের একপর্যায়ে সে অসাবধানতাবশত বিলের গভীর পানিতে তলিয়ে যায়। সানিফাকে নিখোঁজ হতে দেখে সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসক সানিফাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়েছিল। এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, বিলের পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর আমরা প

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে রওজাতুন জান্নাত সানিফা (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সানিফা খেরুয়া আলমপুর গ্রামের বাসিন্দা মো. রজ্জব আলীর মেয়ে। সে পীরগঞ্জ আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের ও বাড়ির কয়েকজন সদস্যের সঙ্গে ধারাকোল বিলে গোসল করতে যায় সানিফা। গোসলের একপর্যায়ে সে অসাবধানতাবশত বিলের গভীর পানিতে তলিয়ে যায়। সানিফাকে নিখোঁজ হতে দেখে সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসক সানিফাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, বিলের পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow