বিলে গোসল করতে নেমে প্রাণ গেল সাঁতার না জানা দুই শিশুর
নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বিয়ের অনুষ্ঠানে এসেছিল। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার চান্দেরকান্দি বড়কান্দা ও শ্রীনগরের ভেলুয়ারচরে পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হলো। নিহতরা হলো শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮) এবং চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। এর মধ্যে লামিয়া স্থানীয় একটি মাদরাসা ও জান্নাতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি ভেলুয়ারচরে বেড়াতে আসে শিশু লামিয়া আক্তার। পরে সেখানে শিশু জান্নাতির সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। এক পর্যায়ে সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আরও পড়ুন দুই মাসে ২৫ মৃত্যু / জামালপুরে বাড়ছে
নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বিয়ের অনুষ্ঠানে এসেছিল।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার চান্দেরকান্দি বড়কান্দা ও শ্রীনগরের ভেলুয়ারচরে পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হলো।
নিহতরা হলো শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার (৮) এবং চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার সাদ্দাম মিয়ার মেয়ে লামিয়া আক্তার রিতা (৭)। এর মধ্যে লামিয়া স্থানীয় একটি মাদরাসা ও জান্নাতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে নানাবাড়ি ভেলুয়ারচরে বেড়াতে আসে শিশু লামিয়া আক্তার। পরে সেখানে শিশু জান্নাতির সঙ্গে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে নামে। এক পর্যায়ে সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতির দাদা আবুল কালাম বলেন, ‘আমার নাতনির সঙ্গে বেড়াতে আসা আরেকটি শিশু একসঙ্গে বিলে গোসল করতে নেমেছিল। সেখানেই তারা পানিতে ডুবে মারা যায়।’
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শীলা বলেন, দুপুরের দিকে ভেলুয়ারচর থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার চাঁদেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় কাঁকন নদীর একটি খালে গোসল করতে নেমে চার মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়।
সেই ঘটনার শোক কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে আরও দুই কন্যাশিশুর প্রাণহানির ঘটনায় পুরো রায়পুরাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সঞ্জিত সাহা/এসআর
What's Your Reaction?
