বিশেষ পুরষ্কার পাচ্ছেন হাবিবুল বাশার, আলফাজ ও আমিরুল

হাবিবুল বাশার সুমন ও আলফাজ আহমেদ, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুই সুপরিচিত ও জনপ্রিয় মুখ। দেশের ক্রিকেট ও ফুটবলে তাদের রয়েছে অসংখ্য স্মরণীয় সাফল্য ও গুরুত্বপূর্ণ অবদান। এবার সেই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তারা পাচ্ছেন বিশেষ সম্মাননা। লন্ডনভিত্তিক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করবে। শুধু এই দুজনই নন, আরও সাতজন ক্রীড়াবিদকে বিশেষ পুরস্কার ও সম্মাননা জানানো হবে ট্রাস্টের পক্ষ থেকে। জানা গেছে, আগামী ১ মার্চ বিকেলে ঢাকার লে মেরিডিয়ান ঢাকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর স্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করবেন। হাবিবুল বাশার ও আলফাজ আহমেদ ছাড়াও হকির উদীয়মান তারকা আমিরুল ইসলাম, টেবিল টেনিসের খেলোয়াড় খই খই মারমা, ব্যাডমিন্টনে আল আমিন জুমা এবং আর্চারিতে অলিম্পিক বাছাইপর্ব উত্তীর্ণ সাগর ইসলাম পুরস্কৃত হবেন। এ ছাড়া প্যারা অলিম্পিকে পদকজয়ী আরও দুই ক্রীড়াবিদকেও অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হবে। আর

বিশেষ পুরষ্কার পাচ্ছেন হাবিবুল বাশার, আলফাজ ও আমিরুল

হাবিবুল বাশার সুমন ও আলফাজ আহমেদ, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুই সুপরিচিত ও জনপ্রিয় মুখ। দেশের ক্রিকেট ও ফুটবলে তাদের রয়েছে অসংখ্য স্মরণীয় সাফল্য ও গুরুত্বপূর্ণ অবদান। এবার সেই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তারা পাচ্ছেন বিশেষ সম্মাননা।

লন্ডনভিত্তিক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করবে।

শুধু এই দুজনই নন, আরও সাতজন ক্রীড়াবিদকে বিশেষ পুরস্কার ও সম্মাননা জানানো হবে ট্রাস্টের পক্ষ থেকে। জানা গেছে, আগামী ১ মার্চ বিকেলে ঢাকার লে মেরিডিয়ান ঢাকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর স্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করবেন।

হাবিবুল বাশার ও আলফাজ আহমেদ ছাড়াও হকির উদীয়মান তারকা আমিরুল ইসলাম, টেবিল টেনিসের খেলোয়াড় খই খই মারমা, ব্যাডমিন্টনে আল আমিন জুমা এবং আর্চারিতে অলিম্পিক বাছাইপর্ব উত্তীর্ণ সাগর ইসলাম পুরস্কৃত হবেন।

এ ছাড়া প্যারা অলিম্পিকে পদকজয়ী আরও দুই ক্রীড়াবিদকেও অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হবে।

আরআই/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow