বিশ্বকাপের উন্মাদনায় কিশোরগঞ্জে শেষ মুহুর্তে জার্সি ও পতাকা বিক্রির ধুম
আর মাত্র কয়েক ঘন্টা পরেই মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে এক উৎসবের আমেজ। প্রতিবারের মতো এবারও মাঠে খেলা গড়ানোর আগেই শুরু হয়েছে বিশ্বকাপের তুমুল উন্মাদনা। ছড়িয়ে পড়েছে দেশের শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সবখানেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বিশ্বকাপের উত্তেজনায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগালসহ বিভিন্ন দেশের জার্সির চাহিদা বেড়েছে কয়েকগুণ। প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে খেলা উপভোগ করতে আগ্রহী সমর্থকরা কিনছেন নিজেদের পছন্দের দলের জার্সি, পতাকা ও অন্যান্য সমর্থনসামগ্রী। প্রিয় দলের জার্সি গায়ে চাপাতে ফুটবলপ্রেমীদের ভিড়ে জমে উঠেছে কিশোরগঞ্জের খেলাঘর, খেলার জগতসহ স্পোর্টস মার্কেট এর দোকানগুলোতে। কিশোরগঞ্জের বিভিন্ন খেলাঘর ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনা চলছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। অনেকেই বন্ধুদের সঙ্গে দল বেঁধে এসে জার্সি কিনছেন। বিশ্বকাপকে কেন্দ্র করে দোকানিদের মধ্যেও দেখা দিয়েছে ব্যস্ততা ও উৎসাহ। পছন্দের দলের জার্সি, পতাকা ও নানা সামগ্রী কিনতে প্রতি
আর মাত্র কয়েক ঘন্টা পরেই মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে এক উৎসবের আমেজ। প্রতিবারের মতো এবারও মাঠে খেলা গড়ানোর আগেই শুরু হয়েছে বিশ্বকাপের তুমুল উন্মাদনা। ছড়িয়ে পড়েছে দেশের শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সবখানেই এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
বিশ্বকাপের উত্তেজনায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগালসহ বিভিন্ন দেশের জার্সির চাহিদা বেড়েছে কয়েকগুণ। প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে খেলা উপভোগ করতে আগ্রহী সমর্থকরা কিনছেন নিজেদের পছন্দের দলের জার্সি, পতাকা ও অন্যান্য সমর্থনসামগ্রী।
প্রিয় দলের জার্সি গায়ে চাপাতে ফুটবলপ্রেমীদের ভিড়ে জমে উঠেছে কিশোরগঞ্জের খেলাঘর, খেলার জগতসহ স্পোর্টস মার্কেট এর দোকানগুলোতে।
কিশোরগঞ্জের বিভিন্ন খেলাঘর ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের আনাগোনা চলছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। অনেকেই বন্ধুদের সঙ্গে দল বেঁধে এসে জার্সি কিনছেন। বিশ্বকাপকে কেন্দ্র করে দোকানিদের মধ্যেও দেখা দিয়েছে ব্যস্ততা ও উৎসাহ।
পছন্দের দলের জার্সি, পতাকা ও নানা সামগ্রী কিনতে প্রতিদিনের ন্যায় আজ শেষ দুনে ভিড় বেড়েছে স্পোর্টস মার্কেট এর দোকান গুলোতে।
বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কিশোরগঞ্জের গৌরাঙ্গ বাজার মোড়ে খেলার ঘরসহ শহরের বিভিন্ন স্পোর্টস এর দোকানগুলো ঘুরে দেখা যায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জার্সি বিক্রির ধুম।
কিশোরগঞ্জের গৌরাঙ্গ বাজার মোড়ে খেলার ঘরের জুয়েল রানা বলেন, ‘বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমীদের আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়। এবারও আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি। প্রতিদিন হাজার হাজার পিস জার্সি বিক্রি হচ্ছে।’
খেলা ঘরের ম্যানেজার সোহাগ জানান, তরুণদের পাশাপাশি শিশুদের মধ্যেও জার্সির চাহিদা বেড়েছে। বিশেষ করে মেসি ও নেইমারের নাম-নম্বর দেওয়া জার্সি বেশি বিক্রি হচ্ছে। এরপর রয়েছে পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের জার্সি।
স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, চার বছর পর পর আসা বিশ্বকাপ ফুটবল তাদের জন্য একটি বড় উৎসব। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং দলকে সমর্থন জানাতেই তারা জার্সি কিনছেন। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে ইতোমধ্যে নানা প্রস্তুতিও নিতে শুরু করেছেন তারা।
বিশ্বকাপের উন্মাদনায় এখন সরগরম কিশোরগঞ্জ। প্রিয় দলের জার্সি গায়ে মাঠে, পাড়ায় কিংবা বড় পর্দার সামনে বসে খেলা দেখার অপেক্ষায় রয়েছেন হাজারো ফুটবলপ্রেমীরা।
What's Your Reaction?