বিশ্বকাপের ফাইনালে বৈভব তাণ্ডবে ভেঙে চুরমার ৪ রেকর্ড
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দাপুটে ব্যাট করেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৪১১ রানের বিশাল স্কোর গড়ে ভারত অনুর্ধ্ব-১৯ দল। আর এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। হারারে স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে এদিন বৈভব মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করেন। সেঞ্চুরির লক্ষ্যে পৌঁছানোর পথে তিনি সমান ৮টি করে চার এবং ৮ ছক্কা মারেন। সূর্যবংশীর ব্যাটিং ছিল বিস্ফোরক। শতরানের পর ৭১ বলেই পূর্ণ করেন দেড়শ রানের কোটা। শেষ পর্যন্ত বৈভব ৮০ বলে মোট ১৭৫ রান করেন, যার মধ্যে ১৫টি ছক্কা এবং ১৫টি চার ছিল। ম্যানি লুমসডেন তাকে আউট করেন। ১৪ বছর বয়সী এই ব্যাটার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটসম্যান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। বৈভব সূর্যবংশী হলেন তৃতীয় ভারতীয় যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছেন। এর আগে কেবল উন্মুক্ত চাঁদ এবং মনজোত কালরা এই কীর্তি গড়েছিলেন। শুধু তাই নয়? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানও ছিলেন তিনি। অ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দাপুটে ব্যাট করেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৪১১ রানের বিশাল স্কোর গড়ে ভারত অনুর্ধ্ব-১৯ দল। আর এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। হারারে স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে এদিন বৈভব মাত্র ৫৫ বলে সেঞ্চুরি করেন। সেঞ্চুরির লক্ষ্যে পৌঁছানোর পথে তিনি সমান ৮টি করে চার এবং ৮ ছক্কা মারেন। সূর্যবংশীর ব্যাটিং ছিল বিস্ফোরক। শতরানের পর ৭১ বলেই পূর্ণ করেন দেড়শ রানের কোটা।
শেষ পর্যন্ত বৈভব ৮০ বলে মোট ১৭৫ রান করেন, যার মধ্যে ১৫টি ছক্কা এবং ১৫টি চার ছিল। ম্যানি লুমসডেন তাকে আউট করেন। ১৪ বছর বয়সী এই ব্যাটার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটসম্যান এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। বৈভব সূর্যবংশী হলেন তৃতীয় ভারতীয় যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছেন। এর আগে কেবল উন্মুক্ত চাঁদ এবং মনজোত কালরা এই কীর্তি গড়েছিলেন। শুধু তাই নয়? অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানও ছিলেন তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একটি ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও তাঁর দখলে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি (বল অনুসারে) :
৫১ উইল মালাজচুক (অস্ট্রেলিয়া) বনাম জাপান, উইন্ডহোক, ২০২৬;
৫৫ - বৈভব সূর্যবংশী (ভারত) বনাম ইংল্যান্ড, হারারে, ২০২৬;
৬৩- কাসিম আকরাম (পাকিস্তান) বনাম শ্রীলঙ্কা, নর্থ সাউন্ড, ২০২২;
৬৫ বেন মেস (ইংল্যান্ড) বনাম স্কটল্যান্ড, হারারে, ২০২৬;
৬৯ রাজ বাওয়া (ভারত) বনাম উগান্ডা, তাকবা, ২০২২
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি :
১৭৫- বৈভব সূর্যবংশী (ভারত) বনাম ইংল্যান্ড, হারারে, ২০২৬
১১১*- উনমুক্ত চাঁদ (ভারত) বনাম অস্ট্রেলিয়া, টাউনসভিল, ২০১২
১০৮- ব্রেট উইলিয়ামস (অস্ট্রেলিয়া) বনাম পাকিস্তান, অ্যাডিলেড, ১৯৮৮
১০৭- স্টিফেন পিটার্স (ইংল্যান্ড) বনাম নিউজিল্যান্ড, জোহানেসবার্গ, ১৯৯৮
১০০ - জারাদ বার্ক (অস্ট্রেলিয়া) বনাম দক্ষিণ আফ্রিকা, লিঙ্কন, ২০০২
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক ইনিংসে সর্বাধিক ছক্কা :
১৫টি - বৈভব সূর্যবংশী (ভারত) বনাম ইংল্যান্ড, হারারে, ২০২৬;
১২টি মাইকেল হিল (অস্ট্রেলিয়া) বনাম ন্যাম, পেনাং, ২০০৮;
১১টি ক্রেগ সিমন্স (অস্ট্রেলিয়া) বনাম কেনিয়া, ডুনেডিন, ২০০২
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বাধিক ছক্কা :
৩০- বৈভব সূর্যবংশী (২০২৬)
১৮- ডিওয়াল্ড ব্রুইস (২০২২)
১৮- ফিন অ্যালেন (২০১৬ ও ২০১৮)
১৫- জ্যাক বার্নহাম (২০১৬)
১৪- মাইকেল হিল (২০০৮)
১৪- নিকোলাস পো (২০১৪)
What's Your Reaction?