বিশ্বকাপের মাঝেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া এই সিরিজের ম্যাচ সূচি ও ভেন্যু এতদিন চূড়ান্ত না হলেও অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ২৯ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত। দুই ম্যাচই হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। প্রথম টেস্ট আয়োজন করা হবে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। এই ভেন্যুতে এটিই হতে যাচ্ছে প্রথম টেস্ট ম্যাচ, যা ক্যারিবীয় ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কুইন্স পার্ক ওভাল মাঠে, যেখানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন হয়ে আসছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্রিকেট ছড়িয়ে দেওয়া, দর্শক সম্পৃক্ততা বাড়ানো এবং আঞ্চলিক ক্রিকেট অবকাঠামো উন্নয়নের লক্ষ্যেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান এই সফরে নামছে কিছুটা চাপের মধ্যেই

বিশ্বকাপের মাঝেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া এই সিরিজের ম্যাচ সূচি ও ভেন্যু এতদিন চূড়ান্ত না হলেও অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ২৯ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত। দুই ম্যাচই হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। প্রথম টেস্ট আয়োজন করা হবে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। এই ভেন্যুতে এটিই হতে যাচ্ছে প্রথম টেস্ট ম্যাচ, যা ক্যারিবীয় ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কুইন্স পার্ক ওভাল মাঠে, যেখানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন হয়ে আসছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্রিকেট ছড়িয়ে দেওয়া, দর্শক সম্পৃক্ততা বাড়ানো এবং আঞ্চলিক ক্রিকেট অবকাঠামো উন্নয়নের লক্ষ্যেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান এই সফরে নামছে কিছুটা চাপের মধ্যেই। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে এসেছে তারা। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে লাল বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে পাকিস্তানের। উল্লেখ্য, ২০২১ সালের পর এটিই হবে পাকিস্তানের প্রথম ক্যারিবীয় টেস্ট সফর। সর্বশেষ সফরে দুই দলের মধ্যকার সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow