বিশ্বকাপে অভিষেক হতে যাওয়া কে এই নারী রেফারি?

বিশ্বকাপে ইতোমধ্যে একজন আমেরিকান নারী রেফারির অভিষেক হয়ে গেছে। এবার তাদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন মেক্সিকান নারী রেফারি কাতিয়া গার্সিয়া। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম দুইজন নারী রেফারি দুইটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন। বিশ্বকাপে তিউনিসিয়া ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি পরিচালনা করবেন কাতিয়া। এর আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ ও ইংল্যান্ড-ক্রোয়েশয়ার মধ্যকার ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। কাতিয়া রেফারি হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০১৬ সালে। ২০২২ সালে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালে ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। কাতিয়া ছাড়াও আরেক নারী রেফারি টোরি একইদিন বৃহস্পতিবার জার্মানি ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচের রেফারি হিসেবে থাকবেন। আইএফএফএইচএস এর মতে, কাতিয়াকে ধরা হয় বিশ্বের সেরা ১০জন নারী রেফারির একজন। এবার বিশ্বকাপেও সেটি প্রমাণ করার পালা। আরআর/এএসএম

বিশ্বকাপে অভিষেক হতে যাওয়া কে এই নারী রেফারি?

বিশ্বকাপে ইতোমধ্যে একজন আমেরিকান নারী রেফারির অভিষেক হয়ে গেছে। এবার তাদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন মেক্সিকান নারী রেফারি কাতিয়া গার্সিয়া। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম দুইজন নারী রেফারি দুইটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন।

বিশ্বকাপে তিউনিসিয়া ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি পরিচালনা করবেন কাতিয়া। এর আগে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ ও ইংল্যান্ড-ক্রোয়েশয়ার মধ্যকার ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

কাতিয়া রেফারি হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০১৬ সালে। ২০২২ সালে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালে ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। কাতিয়া ছাড়াও আরেক নারী রেফারি টোরি একইদিন বৃহস্পতিবার জার্মানি ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচের রেফারি হিসেবে থাকবেন। আইএফএফএইচএস এর মতে, কাতিয়াকে ধরা হয় বিশ্বের সেরা ১০জন নারী রেফারির একজন। এবার বিশ্বকাপেও সেটি প্রমাণ করার পালা।

আরআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow