বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা কবে, কোথায়, কার বিপক্ষে?

ফিফা ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সামনে আরও একটি বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ। এরই মধ্যে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপপর্বের সূচি চূড়ান্ত হয়েছে। ‘গ্রুপ জে’-তে থাকা আর্জেন্টিনার জন্য বিশেষ একটি দিক হলো- তারা গ্রুপপর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের তিনটি ভিন্ন শহরে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যেখানে সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রে থাকা বিপুল সংখ্যক আর্জেন্টাইন সমর্থক সরাসরি দলকে সমর্থন দিতে পারেন। বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন, মঙ্গলবার। প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর দ্বিতীয় ম্যাচে ২২ জুন, সোমবার আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। এই ম্যাচটি গ্রুপের লড়াইয়ের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রুপপর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। ২৭ জুন, শনিবার আর্জেন্টিনা খেলবে জর্ডানের বিপক্ষে। ডালাসেই অনুষ্ঠিত এ

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা কবে, কোথায়, কার বিপক্ষে?

ফিফা ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সামনে আরও একটি বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ। এরই মধ্যে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপপর্বের সূচি চূড়ান্ত হয়েছে। ‘গ্রুপ জে’-তে থাকা আর্জেন্টিনার জন্য বিশেষ একটি দিক হলো- তারা গ্রুপপর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের তিনটি ভিন্ন শহরে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যেখানে সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রে থাকা বিপুল সংখ্যক আর্জেন্টাইন সমর্থক সরাসরি দলকে সমর্থন দিতে পারেন।

বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন, মঙ্গলবার। প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করবে আলবিসেলেস্তেরা।

এরপর দ্বিতীয় ম্যাচে ২২ জুন, সোমবার আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। এই ম্যাচটি গ্রুপের লড়াইয়ের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গ্রুপপর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। ২৭ জুন, শনিবার আর্জেন্টিনা খেলবে জর্ডানের বিপক্ষে। ডালাসেই অনুষ্ঠিত এই ম্যাচটি গ্রুপে আর্জেন্টিনার চূড়ান্ত অবস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রের মাটিতে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে গ্রুপপর্ব শেষ করবে আর্জেন্টিনা। শিরোপাধারী দল হিসেবে তাদের লক্ষ্য থাকবে শুরু থেকেই শক্ত অবস্থান তৈরি করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow