বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

আরও এক ম্যাচ, আবারও লিওনেল মেসির ঝলক। ২০২৬ বিশ্বকাপে রেকর্ডের বন্যা বইয়ে দিয়ে চলেছেন এলএম টেন। আজ কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার মহাতারকার মুকুটে যুক্ত হলো আরেকটি নতুন পালক। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের দুটি আলাদা আসরে অন্তত ৭ গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি। শনিবার বাংলাদেশ সময় ভোরে মায়ামিতে এবারের বিশ্বকাপের চমক কেপ ভার্দের মুখোমুখি হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে অভিজ্ঞ ফরোয়ার্ড মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ঢিমেতালে শুরু হওয়া লড়াইয়ের অচলাবস্থা ভাঙে ২৯তম মিনিটে। সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ মাঝমাঠের সামনে থেকে উঁচু করে অসাধারণ একটি নিখুঁত পাস বাড়ান কেপ ভার্দের ডি-বক্সে। বল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আলতো ও চোখ ধাঁধানো স্পর্শে বল নিয়ন্ত্রণে নেন মেসি। এরপর চিরাচরিত বাম পায়ের শটে গোলরক্ষক ভোজিনিয়াকে পরাস্ত করে বল পাঠিয়ে দেন জালে। বিশ্বকাপে রেকর্ড ৩০তম ম্যাচ খেলতে নামা আর্জেন্টিনার অধিনায়ক মেসির এবারের আসরে এটি সপ্তম গোল, যিনি দুর্দান্ত ছন্দ দেখিয়ে আছেন গোলদাতাদের তালিকার শীর্ষে। সব মিলিয়ে ফুটবলের মহাযজ্ঞে তার গোল হলো ২০টি।

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

আরও এক ম্যাচ, আবারও লিওনেল মেসির ঝলক। ২০২৬ বিশ্বকাপে রেকর্ডের বন্যা বইয়ে দিয়ে চলেছেন এলএম টেন। আজ কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার মহাতারকার মুকুটে যুক্ত হলো আরেকটি নতুন পালক। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের দুটি আলাদা আসরে অন্তত ৭ গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি।

শনিবার বাংলাদেশ সময় ভোরে মায়ামিতে এবারের বিশ্বকাপের চমক কেপ ভার্দের মুখোমুখি হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে অভিজ্ঞ ফরোয়ার্ড মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

ঢিমেতালে শুরু হওয়া লড়াইয়ের অচলাবস্থা ভাঙে ২৯তম মিনিটে। সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ মাঝমাঠের সামনে থেকে উঁচু করে অসাধারণ একটি নিখুঁত পাস বাড়ান কেপ ভার্দের ডি-বক্সে। বল মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আলতো ও চোখ ধাঁধানো স্পর্শে বল নিয়ন্ত্রণে নেন মেসি। এরপর চিরাচরিত বাম পায়ের শটে গোলরক্ষক ভোজিনিয়াকে পরাস্ত করে বল পাঠিয়ে দেন জালে।

বিশ্বকাপে রেকর্ড ৩০তম ম্যাচ খেলতে নামা আর্জেন্টিনার অধিনায়ক মেসির এবারের আসরে এটি সপ্তম গোল, যিনি দুর্দান্ত ছন্দ দেখিয়ে আছেন গোলদাতাদের তালিকার শীর্ষে। সব মিলিয়ে ফুটবলের মহাযজ্ঞে তার গোল হলো ২০টি। বিশ্বকাপে গোলের সংখ্যা বিশের ঘর ছোঁয়া প্রথম খেলোয়াড়ও তিনি।

এর আগে সবশেষ কাতার বিশ্বকাপে ৭ গোল করেছিলেন ৩৯ বছর বয়সী মেসি। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দুটি আলাদা আসরে ৭ গোলের কীর্তি আর কারও নেই। শুধু তাই নয়। এই নিয়ে বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি, যে যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের আসরের শেষ ষোলো থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow