বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

বিশ্বকাপে অবশেষে থামল লিওনেল মেসির মহাকাব্যিক গোলযাত্রা। চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে জালের দেখা পাননি ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর। আর এর মধ্য দিয়েই অবসান ঘটল ফুবল জাদুকরের বিশ্বমঞ্চে টানা ৯ ম্যাচে গোল করার অনন্য কীর্তির। ২০২২ সালের কাতার বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু। এরপর আর থামেনি মেসির এই অবিশ্বাস্য গোলবন্যা। অস্ট্রেলিয়ার পর কাতারে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোলসহ টানা চার ম্যাচে জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন তিনি। সেই ফর্ম ধরে রেখে ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া এবং জর্ডানের বিপক্ষে এক গোল করেন। এরপর কেপ ভার্দে ও মিশরের বিপক্ষেও লক্ষ্যভেদ করেছিলেন মহাতারকা। দুই বিশ্বকাপ মিলিয়ে এই টানা ৯ ম্যাচে তার মোট গোল সংখ্যা ছিল ১৩টি, যা বিশ্বকাপের ইতিহাসে টানা ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড। আজ (রোববার) গোল না পেলেও সুইসদের বিপক্ষে ম্যাচে ঠিকই অবদান রেখেছেন মেসি। ম্যাচের দশম মিনিটে তার চমৎকার কর্নার থেকেই হেডে আর্জেন্টিনাকে এগিয়ে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালি

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

বিশ্বকাপে অবশেষে থামল লিওনেল মেসির মহাকাব্যিক গোলযাত্রা। চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে জালের দেখা পাননি ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর। আর এর মধ্য দিয়েই অবসান ঘটল ফুবল জাদুকরের বিশ্বমঞ্চে টানা ৯ ম্যাচে গোল করার অনন্য কীর্তির।

২০২২ সালের কাতার বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু। এরপর আর থামেনি মেসির এই অবিশ্বাস্য গোলবন্যা। অস্ট্রেলিয়ার পর কাতারে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোলসহ টানা চার ম্যাচে জালের ঠিকানা খুঁজে নিয়েছিলেন তিনি। সেই ফর্ম ধরে রেখে ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া এবং জর্ডানের বিপক্ষে এক গোল করেন। এরপর কেপ ভার্দে ও মিশরের বিপক্ষেও লক্ষ্যভেদ করেছিলেন মহাতারকা। দুই বিশ্বকাপ মিলিয়ে এই টানা ৯ ম্যাচে তার মোট গোল সংখ্যা ছিল ১৩টি, যা বিশ্বকাপের ইতিহাসে টানা ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড।

আজ (রোববার) গোল না পেলেও সুইসদের বিপক্ষে ম্যাচে ঠিকই অবদান রেখেছেন মেসি। ম্যাচের দশম মিনিটে তার চমৎকার কর্নার থেকেই হেডে আর্জেন্টিনাকে এগিয়ে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বর্তমানে চলতি বিশ্বকাপে ৮টি গোল নিয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ২১ গোলের রেকর্ডটিও এককভাবে এই আর্জেন্টাইন অধিনায়কের দখলে। গোল করার ধারা ভাঙলেও মেসির বিশ্বকাপ মিশন কিন্তু শেষ হয়নি। সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে আবারও নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন এই ফুটবল ঈশ্বর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow