বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

বিশ্বকাপে দুর্দান্ত এক জয় পেয়েছে কানাডা। জোনাথন ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে নকআউট পর্বে খেলার সম্ভাবনাও আরও জোরালো করেছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই কাতারের ওপর আধিপত্য বিস্তার করে কানাডা। প্রথম আধা ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যেই দুই গোল হজম করে এবং একজন খেলোয়াড় হারিয়ে চাপে পড়ে কাতার। বিরতির আগেই আরও একটি গোল হজম করে এশিয়ার দলটি। ঘটনাবহুল ম্যাচে অনেকটা সময় ৯ জন নিয়ে খেলতে হয় কাতারকে। সেই সুযোগ কাজে লাগিয়ে আরও তিন গোল করে বড় জয় নিশ্চিত করে কানাডা। দলের হয়ে তিনটি গোল করেন জোনাথন ডেভিড। এছাড়া অন্য দুই গোলদাতা হলেন কাইল ল্যারিন ও ন্যাথান সালিবা। এই হ্যাটট্রিকের মাধ্যমে ডেভিড একটি অনন্য রেকর্ডও গড়েছেন। ছয় দশকের মধ্যে প্রথম স্বাগতিক দেশের ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

বিশ্বকাপে দুর্দান্ত এক জয় পেয়েছে কানাডা। জোনাথন ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে নকআউট পর্বে খেলার সম্ভাবনাও আরও জোরালো করেছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি।

ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই কাতারের ওপর আধিপত্য বিস্তার করে কানাডা। প্রথম আধা ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যেই দুই গোল হজম করে এবং একজন খেলোয়াড় হারিয়ে চাপে পড়ে কাতার। বিরতির আগেই আরও একটি গোল হজম করে এশিয়ার দলটি।

ঘটনাবহুল ম্যাচে অনেকটা সময় ৯ জন নিয়ে খেলতে হয় কাতারকে। সেই সুযোগ কাজে লাগিয়ে আরও তিন গোল করে বড় জয় নিশ্চিত করে কানাডা।

দলের হয়ে তিনটি গোল করেন জোনাথন ডেভিড। এছাড়া অন্য দুই গোলদাতা হলেন কাইল ল্যারিন ও ন্যাথান সালিবা।

এই হ্যাটট্রিকের মাধ্যমে ডেভিড একটি অনন্য রেকর্ডও গড়েছেন। ছয় দশকের মধ্যে প্রথম স্বাগতিক দেশের ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow