বিশ্বকাপে না খেলার সেই দুঃখ মনে করিয়ে ভুলারও টোটকা দিলেন সোধি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তে নিয়ে এখনও হাহুতাশ করেন অনেকে। বিশ্বকাপের পর এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তাই বিশ্বকাপে যেতে না পারার আক্ষেপের প্রসঙ্গ ঘুরেফিরেই আসছে।  তবে কিউই স্পিনার ইশ সোধি দারুণ এক টোটকা দিলেন বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশে। বিশ্বকাপ দুঃখ ভুলে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাছাড়া, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডলদের উদ্দেশেও দিলেন উজ্জীবিত হওয়ার বার্তা। শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সোধি বলেন, ‘জানি না এটা তাদের মানসিকভাবে কতটা প্রভাব ফেলবে। সবাই নিশ্চয়ই পরের বিশ্বকাপে অনেক ভালো করতে চাইবে। অতীতে যা চলে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই।’ সোধির চাওয়া, রিপন-সাকলাইনরা যেন পরবর্তী বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিয়ে এগোতে থাকেন। তার ভাষ্য, ‘বাংলাদেশ খুব ভালো দল। এখন তরুণরা আসছে, কেউ কেউ এই প্রথম খেলবে। তারা নিশ্চয়ই এটা ভাববে, আমি আমার হোম ক্রাউডের সামনে দেশের হয়ে খেলছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২ বছর পরপর হয়; ব্যাপারটা দারুণ। তাই বিশ্বকাপের জন্য তারা এখনই তৈরি হও

বিশ্বকাপে না খেলার সেই দুঃখ মনে করিয়ে ভুলারও টোটকা দিলেন সোধি
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তে নিয়ে এখনও হাহুতাশ করেন অনেকে। বিশ্বকাপের পর এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তাই বিশ্বকাপে যেতে না পারার আক্ষেপের প্রসঙ্গ ঘুরেফিরেই আসছে।  তবে কিউই স্পিনার ইশ সোধি দারুণ এক টোটকা দিলেন বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশে। বিশ্বকাপ দুঃখ ভুলে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাছাড়া, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডলদের উদ্দেশেও দিলেন উজ্জীবিত হওয়ার বার্তা। শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সোধি বলেন, ‘জানি না এটা তাদের মানসিকভাবে কতটা প্রভাব ফেলবে। সবাই নিশ্চয়ই পরের বিশ্বকাপে অনেক ভালো করতে চাইবে। অতীতে যা চলে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই।’ সোধির চাওয়া, রিপন-সাকলাইনরা যেন পরবর্তী বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিয়ে এগোতে থাকেন। তার ভাষ্য, ‘বাংলাদেশ খুব ভালো দল। এখন তরুণরা আসছে, কেউ কেউ এই প্রথম খেলবে। তারা নিশ্চয়ই এটা ভাববে, আমি আমার হোম ক্রাউডের সামনে দেশের হয়ে খেলছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২ বছর পরপর হয়; ব্যাপারটা দারুণ। তাই বিশ্বকাপের জন্য তারা এখনই তৈরি হওয়ার সুযোগ পাবে। যেটা চলে গেছে তা তো চলেই গেছে। সামনের বিশ্বকাপে নিজেদের প্রমাণের সুযোগ তারা পাচ্ছে।’   এ সময় বাংলাদেশ দলের প্রশংসাও করেন তিনি। বললেন, ‘বাংলাদেশ খুব প্যাশনেট ক্রিকেট জাতি। ছেলেরা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছি। হ্যাঁ এটা বেশ কঠিন। দলে নতুন অনেকে আছে। অভিজ্ঞরাও আছে, লিটন, হৃদয়ের মতো। আমাদের তাদের স্পিনের বিপক্ষেও মানিয়ে নিতে হবে।’ ২০১৩ সালে বাংলাদেশে নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন সোধি। মাঝখানে এসেছেন অনেকবার। দীর্ঘদিন পর আবারো বাংলাদেশে আসতে পেরে প্রকাশ করেছেন উচ্ছ্বাস। তিনি বলেন, ‘আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। ফিরতে পেরে ভালো লাগছে। আমি এই জায়গাকে চিনতাম চিটাগং হিসেবে। এখন দেখছি চট্টগ্রাম। জানি না কেন নাম বদলে গেল। বাংলাদেশে আগে টি-টোয়েন্টি খেলা হয়নি আমার। এই কন্ডিশনে তারা বেশ ভালো দল। তাই এখানে এসে খেলতে সবসময় ভালো লাগে। আমাদের দলে নতুন অনেক খেলোয়াড় আছে। তাদের নিয়ে খেলতে নামা নতুন এক অভিজ্ঞতা।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow