বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিয়ে আশাবাদী আশরাফুল
আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় বাংলাদেশের। চলতি বছর বেশ কয়েকটি ওয়ানডে সিরিজ আছে বাংলাদেশের। সেসবের ওপর অনেককিছু নির্ভর করছে। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি সুযোগ পাবে কি না, সেই বিষয়ে কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল। আজ শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ ভাবনার কথা জানান তিনি। জাতীয় দলের ব্যাটিং কোচ অবশ্য খুব বেশি চিন্তিত নন। আশরাফুল বলেন, ‘ফিল সিমন্স (প্রধান কোচ) ইতোমধ্যে পাকিস্তান সিরিজের আগে প্রেসে বলেছে সে একদমই চিন্তিত না কোয়ালিফাই নিয়ে। আমাদের চিন্তা ২০২৭ বিশ্বকাপ নিয়ে। কীভাবে আইসিসি ইভেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি, ট্রফি জিততে পারি। আমরা কোয়ালিফাই নিয়ে চিন্তা করছি না।’ বাংলাদেশ দলের নজর এখন ঘরের মাঠের আসন্ন নিউজিল্যান্ড সিরিজে। সেই সিরিজে জেতার কথা জানিয়ে আশরাফুল বলেন, ‘আমরা আমাদের ঘরের মাঠের সিরিজগুলো জিততে চাই। সামনে যতগুলো সিরিজ হবে, সবগুলোতে জিততে চাইব।’ আশরাফুল কথা বলেছেন নতুন বোর্ড নিয়েও। গত বছর অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে নানা বিতর্কে টালমাতাল অবস্থা্ বোর্ডের। বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের মতে, নতুন ব
আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় বাংলাদেশের। চলতি বছর বেশ কয়েকটি ওয়ানডে সিরিজ আছে বাংলাদেশের। সেসবের ওপর অনেককিছু নির্ভর করছে। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি সুযোগ পাবে কি না, সেই বিষয়ে কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল।
আজ শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ ভাবনার কথা জানান তিনি। জাতীয় দলের ব্যাটিং কোচ অবশ্য খুব বেশি চিন্তিত নন। আশরাফুল বলেন, ‘ফিল সিমন্স (প্রধান কোচ) ইতোমধ্যে পাকিস্তান সিরিজের আগে প্রেসে বলেছে সে একদমই চিন্তিত না কোয়ালিফাই নিয়ে। আমাদের চিন্তা ২০২৭ বিশ্বকাপ নিয়ে। কীভাবে আইসিসি ইভেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি, ট্রফি জিততে পারি। আমরা কোয়ালিফাই নিয়ে চিন্তা করছি না।’
বাংলাদেশ দলের নজর এখন ঘরের মাঠের আসন্ন নিউজিল্যান্ড সিরিজে। সেই সিরিজে জেতার কথা জানিয়ে আশরাফুল বলেন, ‘আমরা আমাদের ঘরের মাঠের সিরিজগুলো জিততে চাই। সামনে যতগুলো সিরিজ হবে, সবগুলোতে জিততে চাইব।’
আশরাফুল কথা বলেছেন নতুন বোর্ড নিয়েও। গত বছর অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে নানা বিতর্কে টালমাতাল অবস্থা্ বোর্ডের। বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের মতে, নতুন বোর্ডকে সময় দিতে হবে। পাশাপাশি ঢাকা লিগ মাঠে ফেরাতে ক্লাবগুলোর সঙ্গে বোর্ডকে আলোচনা করার আহ্বান জানান আশরাফুল।
What's Your Reaction?