১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?

বলিউডের বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত এই সিক্যুয়েল কেবল দর্শকদের প্রত্যাশা পূরণ করেনি, বরং প্রথম পার্টের আয়কেও ছাড়িয়ে গেছে। মুক্তির দিন থেকেই দর্শক সমাগমে সিনেমাটি রেকর্ড গড়ছে, এবং দ্বিতীয় সপ্তাহেও ধারাবাহিক সাফল্য দেখাচ্ছে। ভারতীয় সিনেমার ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মুক্তির ১২তম দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১,৩৯২.২৩ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে এসেছে ১,০৪২.২৩ কোটি এবং বিদেশি বাজার থেকে আরও ৩৫০ কোটি রুপি। দেশীয় বাজারে মুক্তির পর দ্বিতীয় সোমবার পর্যন্ত মোট আয় হয়েছে ৮৭২.১৭ কোটি রুপি। সবমিলিয়ে ‘ধুরন্ধর ২’ এখন ১,৪০০ কোটির দোরগোড়ায়, মাত্র ৮ কোটি রুপি বাকি ১৫০০ কোটির ক্লাবে প্রবেশের জন্য। এর আগে সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে ‘জওয়ান’, ‘কেজিএফ ২’ এবং ‘আরআরআর’র আয়কে ছাড়িয়ে গেছে। তালিকায় পরবর্তী অবস্থানে আছে ‘পুষ্পা ২: দ্য রুল’, যা ১,৭৪২.১০ কোটি আয় করেছে। তবে আসল চ্যালেঞ্জ হচ্ছে চীনে মুক্তি পাওয়া আমির খানের ‘দঙ্গল’র ২,০৭০ কোটি রুপির বিশ্বব্যাপী আয়। প্রশ্ন এখন- ‘ধুরন্ধর ২’ কি সেই রেকর্ডও ছাড়াতে পারবে? ‘ধুরন্ধর ২’ ২০২৫ সালের ডিসে

১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?

বলিউডের বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত এই সিক্যুয়েল কেবল দর্শকদের প্রত্যাশা পূরণ করেনি, বরং প্রথম পার্টের আয়কেও ছাড়িয়ে গেছে। মুক্তির দিন থেকেই দর্শক সমাগমে সিনেমাটি রেকর্ড গড়ছে, এবং দ্বিতীয় সপ্তাহেও ধারাবাহিক সাফল্য দেখাচ্ছে।

ভারতীয় সিনেমার ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মুক্তির ১২তম দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১,৩৯২.২৩ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে এসেছে ১,০৪২.২৩ কোটি এবং বিদেশি বাজার থেকে আরও ৩৫০ কোটি রুপি। দেশীয় বাজারে মুক্তির পর দ্বিতীয় সোমবার পর্যন্ত মোট আয় হয়েছে ৮৭২.১৭ কোটি রুপি। সবমিলিয়ে ‘ধুরন্ধর ২’ এখন ১,৪০০ কোটির দোরগোড়ায়, মাত্র ৮ কোটি রুপি বাকি ১৫০০ কোটির ক্লাবে প্রবেশের জন্য।

এর আগে সিনেমাটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে ‘জওয়ান’, ‘কেজিএফ ২’ এবং ‘আরআরআর’র আয়কে ছাড়িয়ে গেছে। তালিকায় পরবর্তী অবস্থানে আছে ‘পুষ্পা ২: দ্য রুল’, যা ১,৭৪২.১০ কোটি আয় করেছে। তবে আসল চ্যালেঞ্জ হচ্ছে চীনে মুক্তি পাওয়া আমির খানের ‘দঙ্গল’র ২,০৭০ কোটি রুপির বিশ্বব্যাপী আয়। প্রশ্ন এখন- ‘ধুরন্ধর ২’ কি সেই রেকর্ডও ছাড়াতে পারবে?

‘ধুরন্ধর ২’ ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পায়। এতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, গৌরব গেরা, রাকেশ বেদী, মাধবন এবং সারা অর্জুন।

আরও পড়ুন:
জন্মদিনের ভালোবাসায় অভিভূত শাকিব খান, জানালেন কৃতজ্ঞতা
ঈদের সিনেমা দেখে যে নায়িকার প্রশংসা করলেন অপি করিম

মুক্তির ধুম, বিদেশি বাজারে আয়, এবং রেকর্ডের সম্ভাবনা— সবl মিলিয়ে ‘ধুরন্ধর ২’ এখন বক্স অফিসের এক শক্তিশালী প্রতিযোগী হিসেবে উঠে এসেছে। ১৫০০ কোটির ক্লাবের দিকে এগোতে থাকা সিনেমাটির আগামী কয়েকদিন দর্শকদের জন্য কতটা রোমাঞ্চ আনবে, তা নজর রাখতে হবে।

এমএমএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow