বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, কঠোর হচ্ছে স্টেডিয়াম প্রবেশনীতি

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র এক সপ্তাহ বাকি। এরই মধ্যে দর্শকদের জন্য নতুন একটি বিধিনিষেধ ঘোষণা করেছে ফিফা। এবার বিশ্বকাপের ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ভুভুজেলা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পলিমার্কেট স্পোর্টসের তথ্য অনুযায়ী, ফিফা মনে করছে ভুভুজেলা এখন তাদের দর্শক আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে স্টেডিয়ামের ভেতরে এই জনপ্রিয় প্লাস্টিকের বাঁশি নিয়ে প্রবেশ করা যাবে না। ভুভুজেলা প্রথম বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায় ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। সেই আসরে লাখো দর্শকের একসঙ্গে ভুভুজেলা বাজানোর শব্দ টুর্নামেন্টের অন্যতম আলোচিত বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তবে ১৬ বছর পর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে সেই পরিচিত শব্দকে। শুধু ভুভুজেলাই নয়, সম্প্রতি ফিফা আরও ঘোষণা দিয়েছে যে দর্শকরা কোনো ধরনের পানির বোতলও স্টেডিয়ামে নিয়ে যেতে পারবেন না। নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনার অংশ হিসেবে বিশ্বকাপ ভেন্যুগুলোতে প্রবেশের নিয়মকানুন আগের চেয়ে আরও কঠোর করা হয়েছে। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসের প

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, কঠোর হচ্ছে স্টেডিয়াম প্রবেশনীতি

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র এক সপ্তাহ বাকি। এরই মধ্যে দর্শকদের জন্য নতুন একটি বিধিনিষেধ ঘোষণা করেছে ফিফা। এবার বিশ্বকাপের ম্যাচ চলাকালে স্টেডিয়ামে ভুভুজেলা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

পলিমার্কেট স্পোর্টসের তথ্য অনুযায়ী, ফিফা মনে করছে ভুভুজেলা এখন তাদের দর্শক আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে স্টেডিয়ামের ভেতরে এই জনপ্রিয় প্লাস্টিকের বাঁশি নিয়ে প্রবেশ করা যাবে না।

ভুভুজেলা প্রথম বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পায় ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। সেই আসরে লাখো দর্শকের একসঙ্গে ভুভুজেলা বাজানোর শব্দ টুর্নামেন্টের অন্যতম আলোচিত বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তবে ১৬ বছর পর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে সেই পরিচিত শব্দকে।

শুধু ভুভুজেলাই নয়, সম্প্রতি ফিফা আরও ঘোষণা দিয়েছে যে দর্শকরা কোনো ধরনের পানির বোতলও স্টেডিয়ামে নিয়ে যেতে পারবেন না। নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনার অংশ হিসেবে বিশ্বকাপ ভেন্যুগুলোতে প্রবেশের নিয়মকানুন আগের চেয়ে আরও কঠোর করা হয়েছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসের প্রথম ৪৮ দলের এই বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow