বিশ্বকাপে যাদের হট ফেবারিট মনে করছেন মেসি

২০২২ কাতার বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসির ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আরকিছুই নেই। এবারের বিশ্বকাপেও মেসি ও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় ভক্ত ও সমর্থকরা। তবে মেসির দৃষ্টিতে আর্জেন্টিনার চেয়েও বেশি ফেবারিট রয়েছে আরও কয়েকটি দল। বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে কয়েকটি দল। ফেবারিট হিসেবে তিনি এগিয়ে রেখেছেন গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। এছাড়াও মেসি ফেবারিটের তালিকায় রেখেছেন তিনি স্পেন এবং ব্রাজিলকেও। মেসির ভাষায়, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল। স্পেনও দারুণ অবস্থায় আছে। আর ব্রাজিল সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও, বড় টুর্নামেন্টে তারা সবসময়ই শিরোপার দাবিদার।’ এই ৩ দলের বাইরেও জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালকেও তিনি দেখছেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে। আর্জেন্টিনা দল নিয়ে মেসি বলেন, ‘বর্তমানে কয়েকজন খেলোয়াড় চোট বা ম্যাচ ফিটনেস সমস্যায় আছে। তবে দল একত্র হলে সবসময়ই জয়ের জন্য লড়াই করে।’ অবসরের প্রসঙ্গে মেসি পরিষ্কার করে কিছু না বললেও জানিয়ে দিয়েছেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন পারি খেলে যেতে চাই।’ আইএন

বিশ্বকাপে যাদের হট ফেবারিট মনে করছেন মেসি

২০২২ কাতার বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসির ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আরকিছুই নেই। এবারের বিশ্বকাপেও মেসি ও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় ভক্ত ও সমর্থকরা। তবে মেসির দৃষ্টিতে আর্জেন্টিনার চেয়েও বেশি ফেবারিট রয়েছে আরও কয়েকটি দল।

বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে কয়েকটি দল। ফেবারিট হিসেবে তিনি এগিয়ে রেখেছেন গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। এছাড়াও মেসি ফেবারিটের তালিকায় রেখেছেন তিনি স্পেন এবং ব্রাজিলকেও।

মেসির ভাষায়, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল। স্পেনও দারুণ অবস্থায় আছে। আর ব্রাজিল সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও, বড় টুর্নামেন্টে তারা সবসময়ই শিরোপার দাবিদার।’

এই ৩ দলের বাইরেও জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালকেও তিনি দেখছেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে।

আর্জেন্টিনা দল নিয়ে মেসি বলেন, ‘বর্তমানে কয়েকজন খেলোয়াড় চোট বা ম্যাচ ফিটনেস সমস্যায় আছে। তবে দল একত্র হলে সবসময়ই জয়ের জন্য লড়াই করে।’

অবসরের প্রসঙ্গে মেসি পরিষ্কার করে কিছু না বললেও জানিয়ে দিয়েছেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন পারি খেলে যেতে চাই।’

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow