বিশ্বকাপে ১০ পরিবর্তন করে ব্রাজিলের কাতারে নরওয়ে
বিশ্বকাপ ফুটবলে বড় দলগুলো প্রায়ই চেষ্টা করে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অপেক্ষাকৃত কম শক্তির প্রতিপক্ষের বিপক্ষে না খেলাতে। এই রেওয়াজ চলমান রয়েছে দীর্ঘদিন ধরে। তবে ফ্রান্সের মত শক্তিশালী দলের বিপক্ষে নরওয়ে এমন কাজ করবে সেটা অনেকেরই ধারণার বাইরে ছিল। ফ্রান্সের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে নরওয়ে তাদের আগের ম্যাচের একাদশের ১০ জনকেই পরিবর্তন করেছে। মূলত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় হালান্ড, ওডেগার্ডসহ তারকা ফুটবলারদের বিশ্রাম দিতেই এমন পদক্ষেপ নিয়েছেন নরওয়ে কোচ। তবে নরওয়ে একাদশে ১০ পরিবর্তন করেও বিশ্ব রেকরেড গড়তে পারেনি। কেননা ২০০৬ সালে স্পেন সৌদি আরবের বিপক্ষে ১১ জনকেই পালটে ফেলেছিল যা আজও রেকর্ড হয়ে আছে। এছাড়া ২০১৮ দালে বেলজিয়াম জাপানের বিপক্ষে এবং ব্রাজিল ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১০ জন পাল্টেছিল। এবার তাদের কাতারে নাম লেখালো নরওয়ে। আরআর/আইএন
বিশ্বকাপ ফুটবলে বড় দলগুলো প্রায়ই চেষ্টা করে তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অপেক্ষাকৃত কম শক্তির প্রতিপক্ষের বিপক্ষে না খেলাতে। এই রেওয়াজ চলমান রয়েছে দীর্ঘদিন ধরে। তবে ফ্রান্সের মত শক্তিশালী দলের বিপক্ষে নরওয়ে এমন কাজ করবে সেটা অনেকেরই ধারণার বাইরে ছিল।
ফ্রান্সের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে নরওয়ে তাদের আগের ম্যাচের একাদশের ১০ জনকেই পরিবর্তন করেছে। মূলত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় হালান্ড, ওডেগার্ডসহ তারকা ফুটবলারদের বিশ্রাম দিতেই এমন পদক্ষেপ নিয়েছেন নরওয়ে কোচ।
তবে নরওয়ে একাদশে ১০ পরিবর্তন করেও বিশ্ব রেকরেড গড়তে পারেনি। কেননা ২০০৬ সালে স্পেন সৌদি আরবের বিপক্ষে ১১ জনকেই পালটে ফেলেছিল যা আজও রেকর্ড হয়ে আছে।
এছাড়া ২০১৮ দালে বেলজিয়াম জাপানের বিপক্ষে এবং ব্রাজিল ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১০ জন পাল্টেছিল। এবার তাদের কাতারে নাম লেখালো নরওয়ে।
আরআর/আইএন
What's Your Reaction?