বিশ্বকাপে ২৮ বছর পর মেসিকে ছাড়া পেনাল্টিতে গোল করলো আর্জেন্টিনা

ফুটবল এমন সব পরিসংখ্যান নিয়ে আপনার সামনে হাজির হবে যা কেউ হয়তো কল্পনাও করেনি। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি। এমনকি বিশ্বকাপেও মেসি সর্বোচ্চ গোলদাতা। সেই মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা পেনাল্টিতে গোল করতে পারে সেটা যেন ভুলেই গেছিল। জর্ডানের বিপক্ষে ম্যাচে সেই ইতিহাসকে নতুন করে লেখলেন লাউতারো মার্টিনেজ। মেসির অভিষেকের পর এই প্রথম বিশ্বকাপের ম্যাচে পেনাল্টিতে গোল করলেন অন্য কোন আর্জেন্টাইন ফুটবলার। ২০০২ সালের বিশ্বকাপে সর্বশেষ মেসিকে ছাড়া কোন পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। এরিয়েল ওর্তেগা সুইডেনের বিপক্ষে পাওয়া সেই পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন। শেষবার আর্জেন্টিনা মেসিকে ছাড়া পেনাল্টিতে গোল করতে পেরেছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। গ্যাব্রিয়েল বাতিস্তুতা ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে শেষবার গোল করেছিলেন। আরআর/জেআইএম

বিশ্বকাপে ২৮ বছর পর মেসিকে ছাড়া পেনাল্টিতে গোল করলো আর্জেন্টিনা

ফুটবল এমন সব পরিসংখ্যান নিয়ে আপনার সামনে হাজির হবে যা কেউ হয়তো কল্পনাও করেনি। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা মেসি। এমনকি বিশ্বকাপেও মেসি সর্বোচ্চ গোলদাতা। সেই মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা পেনাল্টিতে গোল করতে পারে সেটা যেন ভুলেই গেছিল। জর্ডানের বিপক্ষে ম্যাচে সেই ইতিহাসকে নতুন করে লেখলেন লাউতারো মার্টিনেজ।

মেসির অভিষেকের পর এই প্রথম বিশ্বকাপের ম্যাচে পেনাল্টিতে গোল করলেন অন্য কোন আর্জেন্টাইন ফুটবলার। ২০০২ সালের বিশ্বকাপে সর্বশেষ মেসিকে ছাড়া কোন পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। এরিয়েল ওর্তেগা সুইডেনের বিপক্ষে পাওয়া সেই পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন।

শেষবার আর্জেন্টিনা মেসিকে ছাড়া পেনাল্টিতে গোল করতে পেরেছিল ১৯৯৮ সালের বিশ্বকাপে। গ্যাব্রিয়েল বাতিস্তুতা ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে শেষবার গোল করেছিলেন।

আরআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow