বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। যানজট কমানো এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে বৃহস্পতিবার শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খবর ইএসপিএনের।  সরকারি ঘোষণায় বলা হয়েছে, মেক্সিকো সিটির সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সেদিন শ্রেণি কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীদের জন্য ঘরে বসে কাজের (রিমোট ওয়ার্ক) ব্যবস্থা চালু করা হয়েছে। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও অপ্রয়োজনীয় কার্যক্রমে নিয়োজিত কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের দিন যেন কোনো ধরনের যানজট বা সমস্যা না হয়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো শহরের বাসিন্দা ও বিশ্বকাপ উপলক্ষে আগত পর্যটকদের জন্য সড়ক নিরাপত্তা ও যাতায়াতব্যবস্থা আরও সহজ করা। বিশেষ এই ব্যবস্থা শুধু উদ্বোধনী

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বিশেষ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। যানজট কমানো এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে বৃহস্পতিবার শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খবর ইএসপিএনের। 

সরকারি ঘোষণায় বলা হয়েছে, মেক্সিকো সিটির সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সেদিন শ্রেণি কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীদের জন্য ঘরে বসে কাজের (রিমোট ওয়ার্ক) ব্যবস্থা চালু করা হয়েছে।

এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও অপ্রয়োজনীয় কার্যক্রমে নিয়োজিত কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের দিন যেন কোনো ধরনের যানজট বা সমস্যা না হয়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো শহরের বাসিন্দা ও বিশ্বকাপ উপলক্ষে আগত পর্যটকদের জন্য সড়ক নিরাপত্তা ও যাতায়াতব্যবস্থা আরও সহজ করা।

বিশেষ এই ব্যবস্থা শুধু উদ্বোধনী দিনের জন্য কার্যকর থাকবে। ওই দিন মেক্সিকো তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow