বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান
যুক্তরাষ্ট্র আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট নিয়ে অনিয়ম করেছে বলে অভিযোগ ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই)। সংস্থাটি বলছে, কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ইরানি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে বাধা সৃষ্টি করছে। মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে এফএফআইআরআই জানায়, বিশ্বকাপ শুরু হতে তিন দিনেরও কম সময় বাকি থাকতেই যুক্তরাষ্ট্র আবারও এমন পদক্ষেপ নিয়েছে। এতে জাতীয় দলের তিনটি গ্রুপপর্বের ম্যাচে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করবে। ইরানের অভিযোগ, ফেব্রুয়ারির শেষ দিকে দেশটিতে চালানো হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ ঘিরেও একাধিক প্রশাসনিক জটিলতা তৈরি করেছে ওয়াশিংটন। এর মধ্যে ইরানের কিছু সহায়ক ও প্রশাসনিক কর্মকর্তাকে ভিসা না দেওয়ার ঘটনাও রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে সংশ্লিষ্ট ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। এই টিকিটগুলো নিজ নিজ দেশের সমর্থকদের মধ্যে সরকারি চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হয়। এফএফআইআরআই জানায়, নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের
যুক্তরাষ্ট্র আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট নিয়ে অনিয়ম করেছে বলে অভিযোগ ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই)। সংস্থাটি বলছে, কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ইরানি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশে বাধা সৃষ্টি করছে।
মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে এফএফআইআরআই জানায়, বিশ্বকাপ শুরু হতে তিন দিনেরও কম সময় বাকি থাকতেই যুক্তরাষ্ট্র আবারও এমন পদক্ষেপ নিয়েছে। এতে জাতীয় দলের তিনটি গ্রুপপর্বের ম্যাচে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করবে।
ইরানের অভিযোগ, ফেব্রুয়ারির শেষ দিকে দেশটিতে চালানো হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ ঘিরেও একাধিক প্রশাসনিক জটিলতা তৈরি করেছে ওয়াশিংটন। এর মধ্যে ইরানের কিছু সহায়ক ও প্রশাসনিক কর্মকর্তাকে ভিসা না দেওয়ার ঘটনাও রয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে সংশ্লিষ্ট ম্যাচের মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। এই টিকিটগুলো নিজ নিজ দেশের সমর্থকদের মধ্যে সরকারি চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হয়।
এফএফআইআরআই জানায়, নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচগুলোর জন্য পাওয়া বরাদ্দের ভিত্তিতে তারা ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু করেছিল। অনেক সমর্থক ভ্রমণ ও আবাসনের প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন।
তবে হঠাৎ করেই সেই বরাদ্দ বাতিল করা হয়েছে বলে দাবি করেছে ইরানি ফুটবল কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, অপ্রত্যাশিতভাবে ইরান ফুটবল ফেডারেশনকে দেওয়া টিকিট বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের সমর্থকদের জন্য একটি টিকিটও সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এফএফআইআরআই এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী বলে উল্লেখ করেছে। একই সঙ্গে ফিফা এবং টুর্নামেন্ট আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন নিরপেক্ষতা ও ন্যায়সঙ্গত আচরণ বজায় রেখে ইরানি সমর্থকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করে।
যদিও ইরানের এ অভিযোগ নিয়ে এখন পর্যন্ত ফিফা কিংবা যুক্তরাষ্ট্রের আয়োজক কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে এটিই প্রথম বিতর্ক নয়। এর আগে তেহরান অভিযোগ করেছিল, তাদের প্রতিনিধিদলের অন্তত ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হয়নি।
ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরান তাদের বিশ্বকাপ প্রস্তুতি শিবিরও পরিবর্তন করেছে। মূল পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে ক্যাম্প করার কথা থাকলেও পরে সেটি সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান।
সূত্র : আল জাজিরা
What's Your Reaction?