বিশ্বকাপ ফাইনাল গোল প্রেডিকশনে প্রান্তিক কণ্ঠস্বরের ১০ বিজয়ী ঘোষণা
ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ আয়োজিত ‘ফাইনাল ম্যাচ গোল প্রেডিকশন কম্পিটিশন’ এর ১০ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বিজয়ীদের নাম ঘোষণা করেন। আরও পড়ুন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী প্রতিযোগিতায় নির্ধারিত সময়ে ৬ হাজার ৪৩৫টি মন্তব্য জমা পড়ে। সঠিকভাবে ফলাফল ও গোলসংখ্যা প্রেডিকশনকারী ৯৬ জনের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, বিশ্বকাপকে ঘিরে অনুসারীদের ইতিবাচক সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক অংশগ্রহণ বাড়াতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ‘প্রান্তিক কণ্ঠস্বর’এর মাধ্যমে এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে। আরও পড়ুন ১০০ টাকা বকশিশ নিয়ে বরখাস্ত আনসার সদস্য বিজয়ীদের জন্য স্মার্টফোন,
ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ আয়োজিত ‘ফাইনাল ম্যাচ গোল প্রেডিকশন কম্পিটিশন’ এর ১০ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
প্রতিযোগিতায় নির্ধারিত সময়ে ৬ হাজার ৪৩৫টি মন্তব্য জমা পড়ে। সঠিকভাবে ফলাফল ও গোলসংখ্যা প্রেডিকশনকারী ৯৬ জনের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেন, বিশ্বকাপকে ঘিরে অনুসারীদের ইতিবাচক সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক অংশগ্রহণ বাড়াতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ‘প্রান্তিক কণ্ঠস্বর’এর মাধ্যমে এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে।

১০০ টাকা বকশিশ নিয়ে বরখাস্ত আনসার সদস্য
বিজয়ীদের জন্য স্মার্টফোন, স্মার্ট টিভি, ইলেকট্রিক ওভেন, স্মার্টওয়াচসহ ১০টি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
টিটি/এমএমকে
What's Your Reaction?
