বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের প্রতিনিধিদলের কয়েকজন কর্মকর্তাকে ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে ইরান। খবর শাফাক নিউজের। দেশটির অভিযোগ, ওয়াশিংটন খেলাধুলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং অংশগ্রহণকারী দলগুলোর জন্য সমান সুযোগ নষ্ট করছে। এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন এ পদক্ষেপকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে দাবি করেছে, এটি আন্তর্জাতিক ফুটবলের নীতিমালার পরিপন্থি। ফেডারেশনের মতে, কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান করায় দলের প্রস্তুতি ও ম্যাচ পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিষয়টি তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে উত্থাপন করবে বলেও জানিয়েছে। তবে শুক্রবার ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ভিসা অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কেটে যায়। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি দেশটির বিশ্বকাপ প্রতিনিধিদলে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না। আগামী ১৫ জুন লস
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের প্রতিনিধিদলের কয়েকজন কর্মকর্তাকে ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে ইরান। খবর শাফাক নিউজের।
দেশটির অভিযোগ, ওয়াশিংটন খেলাধুলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং অংশগ্রহণকারী দলগুলোর জন্য সমান সুযোগ নষ্ট করছে।
এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন এ পদক্ষেপকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে দাবি করেছে, এটি আন্তর্জাতিক ফুটবলের নীতিমালার পরিপন্থি।
ফেডারেশনের মতে, কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান করায় দলের প্রস্তুতি ও ম্যাচ পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিষয়টি তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে উত্থাপন করবে বলেও জানিয়েছে।
তবে শুক্রবার ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ভিসা অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কেটে যায়।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি দেশটির বিশ্বকাপ প্রতিনিধিদলে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে ইরান।
What's Your Reaction?