বিশ্ববাজারে আরও কমলো রুপা ও প্লাটিনামের দাম
আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এ দিন রুপা ও প্লাটিনামের দাম কমেছে, আর প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্পট রুপার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে প্লাটিনামের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭১১ দশমিক ৮৪ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৩০৬ দশমিক ৯৮ ডলারে লেনদেন হয়েছে। লেনদেনের একপর্যায়ে প্লাটিনাম ও প্যালাডিয়াম উভয়ের দাম ৪ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এ দুই ধাতুই চলতি সপ্তাহে দরপতনের পথে রয়েছে। বাজারে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং মূল্যবান ধাতুর সাম্প্রতিক দরবৃদ্ধির পর বিক্রির চাপ বাড়ায় ধাতুগুলোর দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। এদিকে শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২৬ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার প্রায় ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮২ দশমিক ৫০ ডলারে লেনদেন হচ্ছিল
আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এ দিন রুপা ও প্লাটিনামের দাম কমেছে, আর প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, স্পট রুপার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে প্লাটিনামের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭১১ দশমিক ৮৪ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৩০৬ দশমিক ৯৮ ডলারে লেনদেন হয়েছে।
লেনদেনের একপর্যায়ে প্লাটিনাম ও প্যালাডিয়াম উভয়ের দাম ৪ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এ দুই ধাতুই চলতি সপ্তাহে দরপতনের পথে রয়েছে।
বাজারে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং মূল্যবান ধাতুর সাম্প্রতিক দরবৃদ্ধির পর বিক্রির চাপ বাড়ায় ধাতুগুলোর দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
এদিকে শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২৬ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার প্রায় ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮২ দশমিক ৫০ ডলারে লেনদেন হচ্ছিল।
What's Your Reaction?