বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে যুক্তরাষ্ট্রের হুমকির পর এ দাম বাড়ে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ মার্চ) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিলে বাজারে অস্থিরতা দেখা দেয়।
সর্বশেষ খবর অনুযায়ী, অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। এর পাশাপাশি, নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় একই হারে বেড়ে ব্যারেল প্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিয়েছে ইরান।
রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূ

এতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে। স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।