বিশ্ববাজারে টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমাধানের আশায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  বুধবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৯৪ দশমিক ৫০ ডলারে। দিনের শুরুতে স্বর্ণের দাম গত ৩০ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম আগের ক্ষতি কিছুটা কাটিয়ে ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ইতিবাচক দিকে এগোলে এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হলে ডলারের চাপ কমতে পারে। এতে মূল্যস্ফীতি-সংক্রান্ত উদ্বেগও কমবে, যা স্বর্ণবাজারে প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে, একই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়াও স্বর্ণের দামে কিছুটা সহায়তা দিয়েছে।

বিশ্ববাজারে টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমাধানের আশায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বুধবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৯৪ দশমিক ৫০ ডলারে। দিনের শুরুতে স্বর্ণের দাম গত ৩০ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল।

অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম আগের ক্ষতি কিছুটা কাটিয়ে ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ইতিবাচক দিকে এগোলে এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হলে ডলারের চাপ কমতে পারে। এতে মূল্যস্ফীতি-সংক্রান্ত উদ্বেগও কমবে, যা স্বর্ণবাজারে প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, একই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়াও স্বর্ণের দামে কিছুটা সহায়তা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow