বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের
বিশ্ববাজারে মঙ্গলবার স্বর্ণের দাম ১% এর বেশি কমে গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদের হার বাড়াতে পারে, এমন প্রত্যাশায় মার্কিন ডলার শক্তিশালী থাকায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। খবর রয়টার্সের। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অগ্রগতি নিয়েও নজর রাখছেন, যা বাজারে বাড়তি অনিশ্চয়তা তৈরি করেছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৭% কমে প্রতি আউন্স ৪,১১৯.১৩ ডলারে নেমে আসে। অন্যদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১.৫% কমে ৪,১৩৭.১০ ডলারে লেনদেন হয়। ডলার শক্তিশালী থাকলে সাধারণত স্বর্ণের চাহিদা কমে যায়, কারণ এটি অন্যান্য মুদ্রায় ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে ওঠে।
বিশ্ববাজারে মঙ্গলবার স্বর্ণের দাম ১% এর বেশি কমে গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদের হার বাড়াতে পারে, এমন প্রত্যাশায় মার্কিন ডলার শক্তিশালী থাকায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। খবর রয়টার্সের।
একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অগ্রগতি নিয়েও নজর রাখছেন, যা বাজারে বাড়তি অনিশ্চয়তা তৈরি করেছে।
স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৭% কমে প্রতি আউন্স ৪,১১৯.১৩ ডলারে নেমে আসে। অন্যদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১.৫% কমে ৪,১৩৭.১০ ডলারে লেনদেন হয়।
ডলার শক্তিশালী থাকলে সাধারণত স্বর্ণের চাহিদা কমে যায়, কারণ এটি অন্যান্য মুদ্রায় ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে ওঠে।
What's Your Reaction?