বিশ্বরেকর্ড করলেন কিউই অধিনায়ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক ৩০ বা এর বেশি রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক অ্যামেলিয়া কের। টি-টোয়েন্টিতে টানা ১০ ইনিংসে ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলে তিনি করেছেন ৫৫৪ রান। রোববার (২২ মার্চ) ঘরের মাঠ ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিকরা ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া মেয়েদের পুঁজি ছিল ১৫৯ রানের। সোফি ডিভাইনের ৩৪ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংসে ৯ বল হাতে রেখেই পেরিয়েছে কিউইরা। ৩১ রান করেন অ্যামেলিয়া কের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন কের। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম ম্যাচে ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলার পর, হ্যামিল্টনে ১৮ বলে ৩২ এবং অকল্যান্ডে ২৮ বলে ৩০ রান করেন তিনি। সর্বশেষ ১০ ইনিংসে (১১ ম্যাচে) কেরের সংগ্রহ ৫৫৪ রান, স্ট্রাইকরেট ১৪২। পাশাপাশি বল হাতেও দারুণ পারফরম্যান্সে ১২টি উইকেট নিয়েছেন, যেখানে ইকোনমি রেট মাত্র ৬.৭৪। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন টানা সর্বোচ্চ ৯ ইনিংসে ৩০+ রানের ইনিংস খেলা
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক ৩০ বা এর বেশি রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক অ্যামেলিয়া কের। টি-টোয়েন্টিতে টানা ১০ ইনিংসে ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলে তিনি করেছেন ৫৫৪ রান।
রোববার (২২ মার্চ) ঘরের মাঠ ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিকরা ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।
আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া মেয়েদের পুঁজি ছিল ১৫৯ রানের। সোফি ডিভাইনের ৩৪ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংসে ৯ বল হাতে রেখেই পেরিয়েছে কিউইরা। ৩১ রান করেন অ্যামেলিয়া কের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন কের। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম ম্যাচে ৪৪ বলে ৭৮ রানের ইনিংস খেলার পর, হ্যামিল্টনে ১৮ বলে ৩২ এবং অকল্যান্ডে ২৮ বলে ৩০ রান করেন তিনি। সর্বশেষ ১০ ইনিংসে (১১ ম্যাচে) কেরের সংগ্রহ ৫৫৪ রান, স্ট্রাইকরেট ১৪২। পাশাপাশি বল হাতেও দারুণ পারফরম্যান্সে ১২টি উইকেট নিয়েছেন, যেখানে ইকোনমি রেট মাত্র ৬.৭৪।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন টানা সর্বোচ্চ ৯ ইনিংসে ৩০+ রানের ইনিংস খেলার রেকর্ড ছিল তিন ব্যাটারের। সেই কীর্তি শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও রোমানিয়ার রেবেকা ব্লেকের সঙ্গে ভাগাভাগি করছিলেন কের। এবার অপর দুজনকেই তিনি ছাড়িয়ে গেলেন।
What's Your Reaction?