বিশ্ব নার্স দিবসে আলোক হেলথকেয়ারে আলোচনা সভা
বিশ্ব নার্স দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল। মঙ্গলবার (১২ মে) হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। রোগীর সার্বিক পরিচর্যা, মানসিক সহায়তা এবং চিকিৎসা কার্যক্রমে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ ও মানবিক নার্সিং সেবা একটি উন্নত স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি বলেও উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের নার্সরা অংশগ্রহণ করেন। এ সময় নার্সদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের সেবায় আরও আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়। বিশ্ব নার্স দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, মেডিকেল ডিরেক্টর ডা. মেহবুব মজিদ হিমেল, সিনিয়র জিএম, জিএম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে হাসপাতালের নার্সদ
বিশ্ব নার্স দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল। মঙ্গলবার (১২ মে) হাসপাতালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। রোগীর সার্বিক পরিচর্যা, মানসিক সহায়তা এবং চিকিৎসা কার্যক্রমে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ ও মানবিক নার্সিং সেবা একটি উন্নত স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি বলেও উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের নার্সরা অংশগ্রহণ করেন। এ সময় নার্সদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের সেবায় আরও আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।
বিশ্ব নার্স দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ নার্সদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, মেডিকেল ডিরেক্টর ডা. মেহবুব মজিদ হিমেল, সিনিয়র জিএম, জিএম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে হাসপাতালের নার্সদের পেশাগত অবদান, মানবসেবা এবং রোগীদের প্রতি তাদের আন্তরিক দায়িত্ববোধের প্রশংসা করা হয়।
What's Your Reaction?