বিশ্ব লিভার দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
লিভারের প্রাণঘাতী রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির উদ্যোগে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব লিভার দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা লিভারের সুরক্ষা ও আধুনিক চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। রোববার ( ১৯ এপ্রিল) রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. সহিদুর রহমানের সভাপতিত্বে ও সোসাইটির মহাসচিব অধ্যাপক দেওয়ান সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মাসহুদ আহমদ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, জাতীয় ক্যান্সার গবেষ
লিভারের প্রাণঘাতী রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির উদ্যোগে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব লিভার দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা লিভারের সুরক্ষা ও আধুনিক চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
রোববার ( ১৯ এপ্রিল) রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. সহিদুর রহমানের সভাপতিত্বে ও সোসাইটির মহাসচিব অধ্যাপক দেওয়ান সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মাসহুদ আহমদ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. আহমেদ সামি আল-হাসান, ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক (ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি) ডা. সাবরিনা বিনতে রহমান, ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ব্লাড ট্রান্সফিউশন), এনজিএলআইএইচ (NGLIH) ডা. মোসা. নাজনীন সরকার, সহযোগী অধ্যাপক (পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশন) ডা. খালেদা আক্তার খানম, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনোকোলজিক্যাল অনকোলজি) ডা. আয়েশা সিদ্দিকা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালযয়ের পরিচালক, আইএনএফএস (INFS) ডা. সাইদুল আরেফিন, সাবেক পরিচালক ও অধ্যাপক, এনজিএলআইএইচ (NGLIH) অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দৌলা, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট) ডা. মো. মেহবুব আহসান রনি।
এছাড়াও সোসাইটির উদ্যোগে স্থাপিত বুথের মাধ্যমে রোগীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা লিভারের প্রদাহ সঠিক সময়ে শনাক্তকরণ এবং ‘ফ্যাটি লিভার’ প্রতিরোধে সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন।
What's Your Reaction?