বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা দলে জাবির অধ্যাপক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি আঞ্চলিক উপদেষ্টা গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
What's Your Reaction?
