বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু, গঠন হচ্ছে নির্বাচন কমিশন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। সোমবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির অ্যাডহক কমিটির তৃতীয় সভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগিরই কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে। বোর্ডের গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি থাকবেন, পাশাপাশি বিসিবি থেকে মনোনীত থাকবেন আরও দুই সদস্য। এসকেডি/এমএমআর

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু, গঠন হচ্ছে নির্বাচন কমিশন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। সোমবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির অ্যাডহক কমিটির তৃতীয় সভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগিরই কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে। বোর্ডের গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে।

এছাড়া নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি থাকবেন, পাশাপাশি বিসিবি থেকে মনোনীত থাকবেন আরও দুই সদস্য।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow