বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত আঞ্জুর মিয়া (৪৫) উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিয়ের দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার কালবেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ কালবেলাকে বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।  দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত

বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত আঞ্জুর মিয়া (৪৫) উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিয়ের দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার কালবেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ কালবেলাকে বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। 

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow