বিয়ে করাই তার নেশা!

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। ক্রিকেট খেলে যতটা না আলোচনায় থেকেছেন তার চেয়েও বেশি আলোচনায় ছিলেন বিয়ের জন্য। ইতোমধ্যেই তিন তিনবার বিয়ে করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছ্যেদের পর পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার জন্য।  সানিয়ার আড়ালে তিনি সানা জাভেদের সঙ্গে প্রেম করে বিয়েও করেছিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। ২০২৪ সালে সানা জাভেদকে বিয়ে করার পর এবার তাদের মধ্যে সম্পর্ক ভাঙতে চলেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা যায় যে, এবার চতুর্থ বিয়ের দিকে পা বাড়ালেন শোয়েব মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন, আগামীকাল ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অভিনেত্রী ভানিজা সাত্তারকে বিয়ে করতে যাচ্ছেন শোয়েব মালিক। যদিওবা তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। পুরোটাই চুপিসারে হচ্ছে বলেই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ২০০২ সালে শোয়েব মালিক বিয়ে করেন আয়েশা সিদ্দিকিকে। এটাই ছিল তার প্রথম বিয়ে। আয়েশা ভারতের হায়দরাবাদের বাসিন্দা। ২০১০ সালে আয়েশা সিদ্দিকির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শোয়েবের আর সেই বছরই তিনি বিয়ে করেন সানিয়া মির্জাকে। অর্থাৎ,

বিয়ে করাই তার নেশা!

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। ক্রিকেট খেলে যতটা না আলোচনায় থেকেছেন তার চেয়েও বেশি আলোচনায় ছিলেন বিয়ের জন্য। ইতোমধ্যেই তিন তিনবার বিয়ে করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছ্যেদের পর পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার জন্য। 

সানিয়ার আড়ালে তিনি সানা জাভেদের সঙ্গে প্রেম করে বিয়েও করেছিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। ২০২৪ সালে সানা জাভেদকে বিয়ে করার পর এবার তাদের মধ্যে সম্পর্ক ভাঙতে চলেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা যায় যে, এবার চতুর্থ বিয়ের দিকে পা বাড়ালেন শোয়েব মালিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন, আগামীকাল ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অভিনেত্রী ভানিজা সাত্তারকে বিয়ে করতে যাচ্ছেন শোয়েব মালিক। যদিওবা তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। পুরোটাই চুপিসারে হচ্ছে বলেই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

২০০২ সালে শোয়েব মালিক বিয়ে করেন আয়েশা সিদ্দিকিকে। এটাই ছিল তার প্রথম বিয়ে। আয়েশা ভারতের হায়দরাবাদের বাসিন্দা। ২০১০ সালে আয়েশা সিদ্দিকির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শোয়েবের আর সেই বছরই তিনি বিয়ে করেন সানিয়া মির্জাকে। অর্থাৎ, যে বছর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন সে বছরই তিনি সানিয়াকে বিয়ে করেন। মাঝে কয়েকমাসের ব্যবধান ছিল মাত্র।

২০১০ সালে হায়দরাবাদে সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিয়ে সারেন। ২০১৮ সালে তাদের প্রথম সন্তান ইজহানের জন্ম হয়। শোয়েব মালিকের প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকির অবশ্য কোনও সন্তান ছিল না। আয়েশাকে না জানিয়েই শোয়েব সানিয়াকে বিয়ে করেছিলেন। পরে বিষয়টা আইন অনুযায়ী শোয়েব বিচ্ছেদ করেন।

এরপর সানা জাভেদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে শোয়েবের প্রেম হয়। সেই সময় তিনি সানিয়ার সঙ্গে বৈবাহিক জীবনে ছিলেন। সানিয়া বিষয়টা জানার পর দূরত্ব বাড়ান। এমনকি শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের মতোও সিদ্ধান্ত নেন। এবার সানা জাভেদের সঙ্গেও শোয়েবের ইনিংস শেষের পথে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow