বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে তাজুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) নামে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছুয়াখালী গ্রামের কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে অংশ নিতে তাজুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে কয়েকজন যুবক তাকে কৌশলে বাড়ির পেছনের একটি বিল এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণ পর তাজুলের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিয়ের অনুষ্ঠানে উপ

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে তাজুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) নামে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছুয়াখালী গ্রামের কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে অংশ নিতে তাজুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে কয়েকজন যুবক তাকে কৌশলে বাড়ির পেছনের একটি বিল এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

কিছুক্ষণ পর তাজুলের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লা নামে তিন যুবককে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার পর তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow