বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে ইউট্যাবের শোক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। রোববার (২৬ এপ্রিল) ইউট্যাব মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বার্তায় এ শোক কথা জানান। শোকবার্তায় তি‌নি বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ডা. আব্দুল কুদ্দুস শুধু একজন চিকিৎসকই ছিলেন না। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত সক্রিয় ছিলেন। তি‌নি বলেন, ডা. আব্দুল কুদ্দুস জীবদ্দশায় বিএনপির নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রাম ও কর্মসূচিতে সক্রিয় থাকতেন। তিনি পেশাগত জীবনে ছিলেন কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল। আমরা তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস গতকাল শন

বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে ইউট্যাবের শোক

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রোববার (২৬ এপ্রিল) ইউট্যাব মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বার্তায় এ শোক কথা জানান।

শোকবার্তায় তি‌নি বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ডা. আব্দুল কুদ্দুস শুধু একজন চিকিৎসকই ছিলেন না। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত সক্রিয় ছিলেন।

তি‌নি বলেন, ডা. আব্দুল কুদ্দুস জীবদ্দশায় বিএনপির নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রাম ও কর্মসূচিতে সক্রিয় থাকতেন। তিনি পেশাগত জীবনে ছিলেন কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল। আমরা তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস গতকাল শনিবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এফএআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow