বুকজ্বালা? ঘরেই মিলবে সহজ সমাধান

বর্তমানে বুকে জ্বালাপোড়ার সমস্যা অনেকের কাছেই পরিচিত এক অস্বস্তির নাম। এর পেছনে প্রধান কারণ হিসেবে দেখা যায় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। বিশেষ করে ভাজাপোড়া, অতিরিক্ত মসলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড খাওয়ার অভ্যাস। এসব খাবার পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে, যার ফলেই তৈরি হয় বুকজ্বালার অনুভূতি। তবে কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করলে এ সমস্যা কিছুটা কমানো সম্ভব। আদা অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যায় আদা বেশ পরিচিত একটি ঘরোয়া উপাদান। এটি পেট ফাঁপা কমাতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে সহজ করে। আদার মধ্যে থাকা জিঞ্জেরল নামক উপাদান প্রদাহ কমাতে ভূমিকা রাখে। ফলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের প্রভাব কিছুটা কমে এবং অস্বস্তি হ্রাস পায়। তুলসি পাতা তুলসি পাতায় রয়েছে নানা উপকারী উপাদান, যা হজমে সহায়তা করে এবং অ্যাসিডিটির সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এতে থাকা ইউজেনল ও কার্মিনেটিভ উপাদান পেটের প্রদাহ কমাতে এবং অতিরিক্ত গ্যাস জমা হওয়া প্রতিরোধে কার্যকর। নিয়মিত অল্প পরিমাণে তুলসি পাতা খেলে পাকস্থলীর অস্বস্তি কমতে পারে। অ্যালোভেরা জুস অ্যালোভেরা পাচনতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে। এটি পাকস্থলীর অ্যাসিড

বুকজ্বালা? ঘরেই মিলবে সহজ সমাধান

বর্তমানে বুকে জ্বালাপোড়ার সমস্যা অনেকের কাছেই পরিচিত এক অস্বস্তির নাম। এর পেছনে প্রধান কারণ হিসেবে দেখা যায় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। বিশেষ করে ভাজাপোড়া, অতিরিক্ত মসলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড খাওয়ার অভ্যাস। এসব খাবার পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে, যার ফলেই তৈরি হয় বুকজ্বালার অনুভূতি। তবে কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করলে এ সমস্যা কিছুটা কমানো সম্ভব।

বুকজ্বালা? ঘরেই মিলবে সহজ সমাধানআদা

অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যায় আদা বেশ পরিচিত একটি ঘরোয়া উপাদান। এটি পেট ফাঁপা কমাতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে সহজ করে। আদার মধ্যে থাকা জিঞ্জেরল নামক উপাদান প্রদাহ কমাতে ভূমিকা রাখে। ফলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের প্রভাব কিছুটা কমে এবং অস্বস্তি হ্রাস পায়।

বুকজ্বালা? ঘরেই মিলবে সহজ সমাধানতুলসি পাতা

তুলসি পাতায় রয়েছে নানা উপকারী উপাদান, যা হজমে সহায়তা করে এবং অ্যাসিডিটির সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এতে থাকা ইউজেনল ও কার্মিনেটিভ উপাদান পেটের প্রদাহ কমাতে এবং অতিরিক্ত গ্যাস জমা হওয়া প্রতিরোধে কার্যকর। নিয়মিত অল্প পরিমাণে তুলসি পাতা খেলে পাকস্থলীর অস্বস্তি কমতে পারে।

বুকজ্বালা? ঘরেই মিলবে সহজ সমাধানঅ্যালোভেরা জুস

অ্যালোভেরা পাচনতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে। এটি পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণে সহায়ক এবং পেটের ভেতরের জ্বালাভাব কমাতে ভূমিকা রাখে। অ্যালোভেরায় থাকা কিছু প্রাকৃতিক উপাদান খাদ্যনালী ও পাকস্থলীর আস্তরণকে আরাম দেয়। খাবারের আগে অল্প পরিমাণে অ্যালোভেরা জুস পান করলে বুকজ্বালার উপসর্গ কমতে পারে।

বুকে জ্বালাপোড়া হলে শুধু তাৎক্ষণিক স্বস্তির জন্য ঘরোয়া উপায়ই নয়, খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি। সমস্যা দীর্ঘদিন স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তথ্যসূত্র: হেলথ লাইন

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow