বুড়িগঙ্গার গর্ব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি তারেক রহমানের 

  নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে বুড়িগঙ্গা নদী সংস্কার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বুড়িগঙ্গা নদীর পানি সম্পূর্ণ কলুষিত হয়ে গেছে। এই নদীকে আবার পরিষ্কার করতে হবে, যাতে এই এলাকার মানুষ যেই বুড়িগঙ্গাকে নিয়ে গর্ব করত, সেই গর্বকে আবার ফিরিয়ে আনতে পারি।’ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠে ঢাকা-৬ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন এ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। জনসভায় দেশ গড়তে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে দেশের যে অঞ্চলে যে বিষয়ে বিশেষজ্ঞ আছে, সেই অঞ্চলের উপযোগী শিল্পকারখানা গড়ে তোলা হবে। এতে ওই এলাকার যুবক, তরুণ ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ দেশের বেকারত্ব সমস্যার ওপর গুরুত্ব দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার সময় তিনি তাদের দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে রাষ্ট্রদূতেরা আগ্রহ

বুড়িগঙ্গার গর্ব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি তারেক রহমানের 

 

নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে বুড়িগঙ্গা নদী সংস্কার করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বুড়িগঙ্গা নদীর পানি সম্পূর্ণ কলুষিত হয়ে গেছে। এই নদীকে আবার পরিষ্কার করতে হবে, যাতে এই এলাকার মানুষ যেই বুড়িগঙ্গাকে নিয়ে গর্ব করত, সেই গর্বকে আবার ফিরিয়ে আনতে পারি।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠে ঢাকা-৬ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন এ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।

জনসভায় দেশ গড়তে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে দেশের যে অঞ্চলে যে বিষয়ে বিশেষজ্ঞ আছে, সেই অঞ্চলের উপযোগী শিল্পকারখানা গড়ে তোলা হবে। এতে ওই এলাকার যুবক, তরুণ ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

দেশের বেকারত্ব সমস্যার ওপর গুরুত্ব দিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনার সময় তিনি তাদের দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে রাষ্ট্রদূতেরা আগ্রহ দেখিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান।

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সারাদেশে ভোকেশনাল ও টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, ‘আমরা ছেলেমেয়েদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলব, যাতে তারা দেশে কিংবা বিদেশে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।’

নারীশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এ দেশের ছেলেমেয়েরা যেমন পড়াশোনা শিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, তেমনি সারাদেশে অনেক প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে যারা খেলাধুলায় পারদর্শী। তাদের দক্ষ ও পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।’

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জুলাই-আগস্ট মাসে বহু মানুষ শহীদ হয়েছেন। গত ১৬ বছরে বিএনপির বহু নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, ‘এই ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।’

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কেএইচ/জেএইচ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow