বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, কিল্লারপুল, পঞ্চবটি, খাঁনপুর থেকে ২নং রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর, পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওস্থ পঞ্চবটি ডিআরএস পর্যন্ত রাস্তার উভয়পাশে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এনএস/ইএ

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, কিল্লারপুল, পঞ্চবটি, খাঁনপুর থেকে ২নং রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর, পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওস্থ পঞ্চবটি ডিআরএস পর্যন্ত রাস্তার উভয়পাশে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এনএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow