বুড়িচংয়ে এমপির অভিযানেও থামেনি মাদক বেচাকেনা, গাঁজাসহ আটক ৩

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় ঈদের দিনেও থামেনি মাদক বেচাকেনা। স্থানীয় যুবকদের উদ্যোগে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া গ্রামের মঞ্জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের মাদকবিরোধী অভিযানে উদ্বুদ্ধ হয়ে এলাকার কিছু যুবক নিজ উদ্যোগে মাদকবিরোধী তৎপরতা শুরু করে। ঈদের দিন সন্ধ্যা থেকে তারা কোদালিয়া গ্রামে অবস্থান নিয়ে নজরদারি চালায়। একপর্যায়ে মঞ্জুল আলমের বাড়িতে মাদক বেচাকেনার সময় হাতেনাতে ৩ জনকে আটক করে। পরে বিষয়টি বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানকে জানানো হয়। খবর পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে স্থানীয়দের কাছ থেকে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে মঞ্জুল আলমের ঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আগে যুবকদের কাছ থেকে উদ্ধার করা ৫ গ্রাম গাঁজাও জব্দ করা হয়। পুলিশ জানায়, আটক তিনজনের মধ্যে দুইজন মাদক বিক্রেতা এবং একজন ক্রেতা। তাদের বিরুদ্ধে আইনগ

বুড়িচংয়ে এমপির অভিযানেও থামেনি মাদক বেচাকেনা, গাঁজাসহ আটক ৩

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় ঈদের দিনেও থামেনি মাদক বেচাকেনা। স্থানীয় যুবকদের উদ্যোগে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কোদালিয়া গ্রামের মঞ্জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের মাদকবিরোধী অভিযানে উদ্বুদ্ধ হয়ে এলাকার কিছু যুবক নিজ উদ্যোগে মাদকবিরোধী তৎপরতা শুরু করে। ঈদের দিন সন্ধ্যা থেকে তারা কোদালিয়া গ্রামে অবস্থান নিয়ে নজরদারি চালায়। একপর্যায়ে মঞ্জুল আলমের বাড়িতে মাদক বেচাকেনার সময় হাতেনাতে ৩ জনকে আটক করে। পরে বিষয়টি বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানকে জানানো হয়।

খবর পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে স্থানীয়দের কাছ থেকে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে মঞ্জুল আলমের ঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আগে যুবকদের কাছ থেকে উদ্ধার করা ৫ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক তিনজনের মধ্যে দুইজন মাদক বিক্রেতা এবং একজন ক্রেতা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আটককৃতরা হলেন,কোদালিয়া গ্রামের মৃত জজু মিয়ার ছেলে মঞ্জুল আলম (৪৫), আজ্ঞাপুর গ্রামের আব্দুর খালেক মিয়ার ছেলে ইব্রাহিম (৩২) এবং একই গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে এমাদুল (৩৫)।

বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান,গাঁজাসহ আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow