বুড়িচংয়ে বাকশীমূল ইউনিয়নে ঈদ উপলক্ষে ১৫০৫ পরিবারে ভিজিএফের চাল বিতরণ
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০৫টি গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাকশীমূল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন, ইউপি সচিব মারজানা আক্তার, সহকারী সচিব জয়নাল আবেদীনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়নের ১৫০৫টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল প্রদান করা হয়। এ বিষয়ে বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে অত্র ইউনিয়নের ১৫০৫টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এতে করে এসব পরিবার কিছুটা হলেও উপকৃত হবে।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০৫টি গরীব ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাকশীমূল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন, ইউপি সচিব মারজানা আক্তার, সহকারী সচিব জয়নাল আবেদীনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়নের ১৫০৫টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল প্রদান করা হয়।
এ বিষয়ে বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে অত্র ইউনিয়নের ১৫০৫টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এতে করে এসব পরিবার কিছুটা হলেও উপকৃত হবে।
What's Your Reaction?