বুড়িচংয়ে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লার বুড়িচং উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে উৎপাদন কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে জরিমানাও করা হয়। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের নেতৃত্বে বুড়িচং পৌরসভার সদর বাজার এলাকায় “তামিম এন্টারপ্রাইজ” নামের আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই-এর পরিদর্শক মো. রাজিব ফকিরসহ বুড়িচং থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে। অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটির কোনো প্রকার সরকারি অনুমোদন বা লাইসেন্স ছিল না। এছাড়া মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল, পারফিউম ও কৃত্রিম রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এসব ভেজাল উপকরণ জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। আরও উদ্বেগজনক বিষয় হলো, একই কারখানার ভেতরেই মুরগির খামার পরিচালনা ও মুরগি বিক্রি করা হচ্ছিল। মুরগির বিষ্ঠা ও খাবার আইসক্রিম তৈরির সরঞ্জামের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা চরম অস্বাস্থ্যকর প

বুড়িচংয়ে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লার বুড়িচং উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে উৎপাদন কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে জরিমানাও করা হয়।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের নেতৃত্বে বুড়িচং পৌরসভার সদর বাজার এলাকায় “তামিম এন্টারপ্রাইজ” নামের আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই-এর পরিদর্শক মো. রাজিব ফকিরসহ বুড়িচং থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটির কোনো প্রকার সরকারি অনুমোদন বা লাইসেন্স ছিল না। এছাড়া মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল, পারফিউম ও কৃত্রিম রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এসব ভেজাল উপকরণ জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

আরও উদ্বেগজনক বিষয় হলো, একই কারখানার ভেতরেই মুরগির খামার পরিচালনা ও মুরগি বিক্রি করা হচ্ছিল। মুরগির বিষ্ঠা ও খাবার আইসক্রিম তৈরির সরঞ্জামের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা চরম অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ বহন করে।

এসব অপরাধ প্রমাণিত হওয়ায় “তামিম এন্টারপ্রাইজ”-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটির উৎপাদন কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow