বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু: তদন্ত প্রতিবেদন পিছিয়ে ৬ সেপ্টেম্বর

ঢাকার দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে ডুবে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও এক দফা পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার (৩ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) জহিরুল ইসলাম নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান নতুন তারিখ নির্ধারণ করেন। আরও পড়ুন পদ্মা নদী থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, ১৫ বন্ধু গ্রেফতার ঢাকা জেলা পুলিশের আদালতের সাধারণ নিবন্ধন শাখার দায়িত্বপ্রাপ্ত দোহার থানার কর্মকর্তা মুনিয়া আক্তার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্ত ১৫ জন হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু। তারা সবাই বর্তমানে জামিনে রয়েছেন। মামলার নথি অনুযায়

বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু: তদন্ত প্রতিবেদন পিছিয়ে ৬ সেপ্টেম্বর

ঢাকার দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে ডুবে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও এক দফা পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) জহিরুল ইসলাম নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান নতুন তারিখ নির্ধারণ করেন।

ঢাকা জেলা পুলিশের আদালতের সাধারণ নিবন্ধন শাখার দায়িত্বপ্রাপ্ত দোহার থানার কর্মকর্তা মুনিয়া আক্তার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্ত ১৫ জন হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু। তারা সবাই বর্তমানে জামিনে রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ জুলাই ১৫ থেকে ১৬ জনের একটি দল দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে ঘুরতে যায়। সন্ধ্যার পর বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানি নিখোঁজ হন। খবর পেয়ে সেদিন রাতেই ঘটনাস্থলে যায় দোহার থানা পুলিশ এবং উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পরদিন ১৫ জুলাই সকালে নদী থেকে সানির মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই দিন বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান ১৫ জনকে আসামি করে দোহার থানায় হত্যা মামলা দায়ের করেন।

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow