বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দীর্ঘ ১৬ বছর পর গেলো বুধবার (১৫ এপ্রিল) দেশের ৬৪ জেলার সব কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক গণিত পরীক্ষা। সকাল সাড়ে ১০টার পর রাজধানীর মোহাম্মদপুর রিং রোডের বৃত্তি পরীক্ষার কেন্দ্র বাদশা ফয়সল ইনস্টিটিউট পরিদর্শনে এসেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় তিনি ঘুরে ঘুরে পরীক্ষার কেন্দ্রের ভেতরে পরিদর্শন করেন এবং কেন্দ্রের দ্বায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, গেলো বুধবার দেশের ৬১ জেলায় একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। এতে উপস্থিতি ছিল সন্তোষজনক। অধিদপ্তর সূত্র জানায়, ২০২৫ সালে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে ঠিক কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, তা জানায়নি অধিদপ্তর। রুটিন অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইংরেজি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) প্রাথ
দীর্ঘ ১৬ বছর পর গেলো বুধবার (১৫ এপ্রিল) দেশের ৬৪ জেলার সব কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক গণিত পরীক্ষা।
সকাল সাড়ে ১০টার পর রাজধানীর মোহাম্মদপুর রিং রোডের বৃত্তি পরীক্ষার কেন্দ্র বাদশা ফয়সল ইনস্টিটিউট পরিদর্শনে এসেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এসময় তিনি ঘুরে ঘুরে পরীক্ষার কেন্দ্রের ভেতরে পরিদর্শন করেন এবং কেন্দ্রের দ্বায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, গেলো বুধবার দেশের ৬১ জেলায় একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। এতে উপস্থিতি ছিল সন্তোষজনক।
অধিদপ্তর সূত্র জানায়, ২০২৫ সালে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে ঠিক কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, তা জানায়নি অধিদপ্তর।
রুটিন অনুযায়ী, আগামীকাল
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইংরেজি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। আজ শুক্রবার (১৭ এপ্রিল) প্রাথমিক গণিত, আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
এদিকে, পার্বত্য অঞ্চলের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পরীক্ষা আজ শুক্রবার (১৭ এপ্রিল) প্রাথমিক গণিত, আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, রোববার (১৯ এপ্রিল) বাংলা এবং সোমবার (২০ এপ্রিল) ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় একই থাকবে।
সবশেষ ২০০৮ সালে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা হয়েছিল। এরপর ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) শুরু করে সরকার। এর ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো। ফলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১৬ বছর বন্ধ ছিল।
কেআর/এসএনআর
What's Your Reaction?