বৃদ্ধার কান ছিঁড়ে দুল নিয়ে গেল চোর

জামালপুরের মাদারগঞ্জে ঘুমন্ত অবস্থায় কয়েদভান নামের এক বৃদ্ধার কান ছিঁড়ে দুল নিয়ে গেছে চোর। বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী কয়েদভান (৮৫) একই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী। কয়েদভানের নাতি সুজন সর্দার বলেন, আমার নানি একাই ঘরে থাকতেন। জানালার পাশেই তার বিছানা। মধ্যরাতে চোর নানির ঘরের জানালা কেটে হাত দিয়ে তার ডানপাশের কানের দুলটি নিয়ে যায়৷ এতে নানির কান ছিঁড়ে গেছে। এরপর বিষয়টি জানার পর এসে দেখি নানির কান থেকে রক্তক্ষরণ হচ্ছে। এরপর তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাই। কানে ১০টি সেলাই দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে আহত অবস্থায় বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়। তার ডান কানের লতি ছিঁড়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, ঘটনাটি জানা ছিল না। আপনার মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ নিয়ে দ্রুত

বৃদ্ধার কান ছিঁড়ে দুল নিয়ে গেল চোর

জামালপুরের মাদারগঞ্জে ঘুমন্ত অবস্থায় কয়েদভান নামের এক বৃদ্ধার কান ছিঁড়ে দুল নিয়ে গেছে চোর। বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী কয়েদভান (৮৫) একই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী।

কয়েদভানের নাতি সুজন সর্দার বলেন, আমার নানি একাই ঘরে থাকতেন। জানালার পাশেই তার বিছানা। মধ্যরাতে চোর নানির ঘরের জানালা কেটে হাত দিয়ে তার ডানপাশের কানের দুলটি নিয়ে যায়৷ এতে নানির কান ছিঁড়ে গেছে। এরপর বিষয়টি জানার পর এসে দেখি নানির কান থেকে রক্তক্ষরণ হচ্ছে। এরপর তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাই। কানে ১০টি সেলাই দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে আহত অবস্থায় বৃদ্ধাকে হাসপাতালে আনা হয়। তার ডান কানের লতি ছিঁড়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, ঘটনাটি জানা ছিল না। আপনার মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow