বৃষ্টির দুপুরে পাতে রাখুন আচারি খিচুড়ি
বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ, জানালার কাঁচে জমে থাকা জলকণা-এমন এক অলস দুপুরে মনটা নিজেই খুঁজে নেয় আরামদায়ক, গরম গরম কিছু খাবার। ঠিক তখনই মনে পড়ে যায় আচারি খিচুড়ির কথা। মশলার ঝাঁঝ, আচারি স্বাদের টান আর নরম ভাত-ডালের মিশ্রণে তৈরি এই খাবার যেন বৃষ্টির দিনের জন্যই তৈরি। একদিকে পেট ভরানো, অন্যদিকে মন ভালো করার ক্ষমতা সব মিলিয়ে বৃষ্টিভেজা দুপুরে পাতে আচারি খিচুড়ি মানেই এক অনন্য স্বাদ-অনুভূতি। রইলো রেসিপি- উপকরণ কাটারিভোগ চাল ২ কাপ পাঁচমিশালী ডাল ১ কাপ আচার ১/৪ কাপ আদা-রসুন বাটা ১ টেবিল চামচ ঘি – ১/২ কাপ তেল ২ টেবিল চামচ এলাচ ৩-৪টি দারুচিনি মাঝারি সাইজের ২ টুকরো তেজপাতা ২টি পেঁয়াজ কুচি ২টি কাঁচামরিচ ১০-১২টি (পছন্দমতো) লবণ স্বাদমতো পানি পরিমাণমতো আরও পড়ুন: সবাইকে চমকে দিতে রাঁধুন আম-কাসুন্দি চিংড়ি ঘরেই বানিয়ে নিন মজাদার মালাই লাচ্ছি কাঁচা আমের পুডিং খেয়েছেন কখনো? রইলো রেসিপি যেভাবে তৈরি করবেন মজাদার এই খিচুড়ি রান্নায় নেই কোনো বাড়তি ঝামেলা। প্রথমেই চাল-ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে ঘি ও তেল দিয়ে তাতে পেঁয়াজ আর মসলা ভেজে নিন। এরপর ভাজা মসলায় চাল-ডাল দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিন
বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ, জানালার কাঁচে জমে থাকা জলকণা-এমন এক অলস দুপুরে মনটা নিজেই খুঁজে নেয় আরামদায়ক, গরম গরম কিছু খাবার। ঠিক তখনই মনে পড়ে যায় আচারি খিচুড়ির কথা।
মশলার ঝাঁঝ, আচারি স্বাদের টান আর নরম ভাত-ডালের মিশ্রণে তৈরি এই খাবার যেন বৃষ্টির দিনের জন্যই তৈরি। একদিকে পেট ভরানো, অন্যদিকে মন ভালো করার ক্ষমতা সব মিলিয়ে বৃষ্টিভেজা দুপুরে পাতে আচারি খিচুড়ি মানেই এক অনন্য স্বাদ-অনুভূতি। রইলো রেসিপি-
উপকরণ
- কাটারিভোগ চাল ২ কাপ
- পাঁচমিশালী ডাল ১ কাপ
- আচার ১/৪ কাপ
- আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
- ঘি – ১/২ কাপ
- তেল ২ টেবিল চামচ
- এলাচ ৩-৪টি
- দারুচিনি মাঝারি সাইজের ২ টুকরো
- তেজপাতা ২টি
- পেঁয়াজ কুচি ২টি
- কাঁচামরিচ ১০-১২টি (পছন্দমতো)
- লবণ স্বাদমতো
- পানি পরিমাণমতো
আরও পড়ুন:
- সবাইকে চমকে দিতে রাঁধুন আম-কাসুন্দি চিংড়ি
- ঘরেই বানিয়ে নিন মজাদার মালাই লাচ্ছি
- কাঁচা আমের পুডিং খেয়েছেন কখনো? রইলো রেসিপি
যেভাবে তৈরি করবেন
মজাদার এই খিচুড়ি রান্নায় নেই কোনো বাড়তি ঝামেলা। প্রথমেই চাল-ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে ঘি ও তেল দিয়ে তাতে পেঁয়াজ আর মসলা ভেজে নিন। এরপর ভাজা মসলায় চাল-ডাল দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিন। তারপর তাতে কিছু কাঁচামরিচ ও পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন।
চাল-ডাল সিদ্ধ হয়ে এলে তাতে আচার মিশিয়ে দিন। সবশেষে আরও কিছু কাঁচামরিচ দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের আচারি খিচুড়ি। এবার প্রিয়জনদের সঙ্গে নিয়ে উপভোগ করুন বৃষ্টি আর আচারি খিচুড়ি।
জেএস/
What's Your Reaction?