বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
শীত বিদায় নিয়েছে। ফাগুনের হাওয়ায় সাজতে শুরু করেছে প্রকৃতি। এর সঙ্গে তাপমাত্রাও বাড়ছে। এ অবস্থায় রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকার আবহাওয়া খানিকটা শুষ্ক থাকতে পারে। তবে তাপমাত্রা বাড়ার কোনো পূর্বাভাস নেই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্ভাবাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে
শীত বিদায় নিয়েছে। ফাগুনের হাওয়ায় সাজতে শুরু করেছে প্রকৃতি। এর সঙ্গে তাপমাত্রাও বাড়ছে। এ অবস্থায় রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকার আবহাওয়া খানিকটা শুষ্ক থাকতে পারে। তবে তাপমাত্রা বাড়ার কোনো পূর্বাভাস নেই।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্ভাবাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা থাকতে পারে।
তবে সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তবে আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবারও (২৫ ফেব্রুয়ারি) স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত আরও ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে।
What's Your Reaction?