বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বুধবার (৪ মার্চ) থেকে সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বৃহস্পতিবার (৫ মার্চ) আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৫ মার্চ) তাপমাত্রা আবারও সামান্য বাড়বে। তবে পরবর্তী ৫ দিনের বর্ধিত অবস্থায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মাইজদীকোর্টে সর্বোচ্চ ৪ মিলিমিটার এবং নরসিংদীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামে ১ মিলিমিটার এবং আমবা

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (৪ মার্চ) থেকে সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বৃহস্পতিবার (৫ মার্চ) আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৫ মার্চ) তাপমাত্রা আবারও সামান্য বাড়বে। তবে পরবর্তী ৫ দিনের বর্ধিত অবস্থায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মাইজদীকোর্টে সর্বোচ্চ ৪ মিলিমিটার এবং নরসিংদীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামে ১ মিলিমিটার এবং আমবাগানে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow